লকডাউনে কর্তব্যরত পুলিশ অফিসারের হাতে তলোয়ারের কোপ, ছিন্ন হল হাত! করোনার আবহে চাঞ্চল্য দেশে

পুলিশ অফিসারের হাত কেটে ছিন্ন করে দেওয়া হল! করোনার আবহে চাঞ্চল্য দেশে

করোনা ভাইরাসের প্রবল প্রকোপ গোটা দেশে। ২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়ে গিয়েছে এই আক্রমণের জেরে। এমন পরিস্থিতিতে করোনা রুখতে ২১ দিনের লকডাউনে ভারত। আর লকডাউন সর্বোতভাবে সফল করতে পুলিশ প্রশাসন রয়েছে কড়া প্রহরায়। এমন পরিস্থিতিতে বড়সড় ঘটনা ঘটে গেল পাঞ্জাবে।

পুলিশ অফিসারের হাত কেটে দেওয়া হল!

পুলিশ অফিসারের হাত কেটে দেওয়া হল!

লকডাউনের মধ্যে পাঞ্জাবের পাতিয়ালায় একদল মানুষকে রাস্তায় ঘোরাফেরা করার থেকে আটকাতে গিয়েছিল পুলিশ। আর ওই ব্যক্তিদের বাইক রাস্তায় রুখে দেওয়াতে তারা চড়াও হয় পুলিশের ওপর। মুহূর্তে এক পুলিশ অফিসারের হাত কেটে ছিন্ন করে দেওয়া হয়, বলে খবর। ঘটনার পর থেকে উত্তপ্ত পাঞ্জাব।

 পাঞ্জাবে যা ঘটেছে

পাঞ্জাবে যা ঘটেছে

এদিন শিখ ধর্মাবলম্বী কয়েকজন 'নিহাঙ্গ' ধর্মীর রীতি মেনে রাস্তায় অস্ত্র (শিখদের ধর্মীয় রীতি অনুযায়ী) নিয়ে বের হন লকডাউনের মধ্যে। মাঝ রাস্তায় তাঁদের পুলিশ আটকায়। এরপরই বাঁধে তুমুল উত্তেজনা। মুহূর্তে একজন এএসআইএর হাতে বসানো হয় তরোয়ালের কোপ। আর এরপর পুলিশ অফিসারের একটি হাত কেটে দেয় অভিযুক্তরা। এমন তথ্য জানিয়েছে পাঞ্জাব পুলিশ। ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

এরপর কী ঘটেছে?

এরপর কী ঘটেছে?

অভিযুক্তরা মুহূর্তে এলাকা ছেড়ে পালিয়েছে বলে খবর। এদিকে, আহত পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে প্রবল তৎপরতায় রয়েছে পাঞ্জাব পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+