দেশে দৈনিক সংক্রমণে পতন, রবিবারের চেয়ে ১০.৫ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা
দেশে দৈনিক সংক্রমণে পতন, রবিবারের চেয়ে ১০.৫ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা
করোনা ভাইরাসের সংক্রমণ কমল দেশে। গতকালের চেয়ে ১০.৫ শতাংশ সংক্রমণ করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭,০৭১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯৯ লক্ষ ছুঁইছুঁই। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯৮.৮৪ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৩৩৬ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩,৩৫৫ জন।

করোনা আক্রান্তের সংখ্যা কমছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭,০৭১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮,৮৮,১৫৯ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৩,৫২,৫৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ৯৩,৮৮,১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩০,৬৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও কমেছে। মারা গিয়েছেন ৩৩৬ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১,৪৩,৩৫৫ জন।
ইতিমধ্যেই রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন মজুত রাখার প্রস্তুতি। করোনা ভ্যাকসিন বণ্টনে নতুন অ্যাপ আনতে চলেছে মোদী সরকার। সেকথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যাতে কোনও রকম গলদ করোনা ভ্যাকসিন বণ্টনে না থাকে সেকরণেই এই অ্যাপ নিয়ে আসা। এই মোবাইল অ্যাপের মাধ্যমে কোন রাজ্য কত করোনা ভ্যাকসিন পেল। কীভাবে তা মণ্টন হচ্ছে সেসব তথ্য পাওয়া যাবে। এছাড়াও করোনা ভ্যাকসিনের যাবতীয় তথ্য দেওয়া থাকবে অ্যাপে। ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হবে এই অ্যাপের মাধ্যমে।












Click it and Unblock the Notifications