দিওয়ালির আগে দেশে স্বস্তি ফিরিয়ে ১০ হাজারের ঘরে নামল দৈনিক করোনা সংক্রমণ, পরিসংখ্যান একনজরে
দিওয়ালির আগে দেশে স্বস্তি ফিরিয়ে ১০ হাজারের ঘরে নামল দৈনিক করোনা সংক্রমণ, পরিসংখ্যান একনজরে
ভারতে দ্বিতীয় স্রোত আছড়ে পড়ার কয়েক মাস বাদে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক হিসাবে ১০ হাজারের ঘরে নামল। উল্লেখ্য, ২০২১ সালের শুরুতে যেখানে একটা সময় দিনে ৪ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে বছরের শেষের দিকে করোনার তৃতীয় স্রোতের প্রবল আশঙ্কা থাকার মাঝেও দেখা যাচ্ছে দৈনিক আক্রান্ত হু হু করে নেমে গিয়েছে। যা ভ্যাকসিনেশনের মাঝে প্রবল স্বস্তি দিয়েছে দেশকে। ধনতেরাসের দিন দিওয়ালির আগে উৎসবের মরশুমে এদিনের করোনা গ্রাফ কোনদিকে ইঙ্গিত করছে দেখে নেওয়া যাক।

উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বলা হচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ১৫,০২১ জন। এদিকে, গত ২৫০ দিনে আজ সবচেয়ে কম রয়েছে করোনার অ্যাক্টিভ কেসের দাপট। এদিন অ্যাক্টিভ কেস রয়েছে ১,৫৩,৭৬৬ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪২,৯৬,২৩৭ জন। মোট সুস্থতার সংখ্যা রয়েছে ৩৩৬৫৩৫৮১ জন। এদিকে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার থেকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা। গত একদিনে করোনার জেরে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। যে সংখ্যাটা নিঃসন্দেহে একটি উদ্বেগের বিষয়। কারণ করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় কমতি দেখা গেলেও, মৃতের সংখ্যায় এক ফোঁটাও কমতি দেখা যাচ্ছে না। ফলে মৃতের সংখ্যা ঘিরে দেশে উদ্বেগের মাত্রা বাড়তেই থাকছে। উল্লেখ্য, গতকাল দৈনিক মৃতের সংখ্যা গতকালের রিপোর্টে ছিল ২৫১ জন। সেখান থেকে এদিন হু হু করে মৃতের সংখ্যা বেড়ে যায়। গতকাল দৈনিক আক্রন্তের সংখ্যা যেখানে ছিল ১২ হাজারের উপর সেখান থেকে অদিন ধনতেরাসের দিন নেমে এসেছে দৈনিক আক্রান্তের অঙ্ক।
এদিকে, দেশে জোরকদমে চলছে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া। একদিকে রয়েছে উৎসবের মরশুম, অন্যদিকে রয়েছে ভ্যাকসিনেশনের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। এই দুইয়ের মাঝে উৎসবের মরশুমে করোনা পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর প্রশাসন। যাতে করোনা ছড়িয়ে না পড়ে তার জন্য উৎসবের মরশুমে রীতিমতো তৎপরতা নিয়েছে কেন্দ্র। এদিকে, আজ রয়েছে ধনতেরাস উৎসব। ধনতেরাসের দিন খরিদারি ঘিরে উত্তর ভারতের একটা বড় অংশে ভিড়ের সম্ভাবনা থাকে। আর সেই কারণেই এই উৎসবের মরশুমে একাধিক প্রশাসনিক বিধি আরোপিত রয়েছে। দেশে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া করোনা ভ্যাকসিনেশন এদিন ২ র নভেম্বর অঙ্কের বিচারে পৌঁছেছে ১,০৬, ৮৫,৭১,৮৭৯ এর অঙ্কে।












Click it and Unblock the Notifications