দেশের দৈনিক করোনা সংক্রমণে আশা জনক পতন, মৃতের সংখ্যা ফের ৪ হাজার ছাড়াল

দেশের দৈনিক করোনা সংক্রমণে আশা জনক পতন, মৃতের সংখ্যা ফের ৪ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যায় উল্লেখ যোগ্য পতন হয়েছে। আক্রান্ত হয়েছেন ২,৮১,৩৮৬ জন। আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৭৮,৭৪১ জন। তবে কিছুতেই কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় েদশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১০৬ জন।

 দৈনিক সংক্রমণে পতন

দৈনিক সংক্রমণে পতন

দেশের করোনা আক্রান্তের সংখ্যা এই প্রথম ৩ লক্ষের নীচে নামল। একাধিক রাজ্যে লকডাউনের কারণেই কমছে করোনা আক্রান্তের সংখ্যা এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে করোনা টিকাকরণে। ২৬ দিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণে উল্লেখ যোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে। রাজধানী দিল্লিতেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪৫৭ জন। মারা গিয়েছেন ২৬২ জন। পরিস্থিতি বিবেচনা করে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মহারাষ্ট্রে সংক্রমণে পতন

মহারাষ্ট্রে সংক্রমণে পতন

মহারাষ্ট্রেও অনেকটাই কমেছে দৈনিক করোনা সংক্রমণ। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্র সরকারই সবার আগে লকডাউনের পথে হেঁটেছিল। রবিবার মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪,৩৮৯ জন। মারা গিয়েছেন ৯৭৪ জন। করোনা সংক্রমণে রাজ্যে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। ঘূর্ণিঝড় তাউকটের কারণে আজ এবং আগামিকাল দুদিন মহারাষ্ট্রে টিকাকরণ বন্ধ রাখা হয়েছে।

কোভ্যাক্সিন বেশি সক্রিয়

কোভ্যাক্সিন বেশি সক্রিয়

এদিকে গতকালই ভারত বায়োেটকের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছে। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁরা দাবি করেছেন কোভ্যাক্সিন ভারতে সংক্রমণ ছড়ানো করোনার নতুন ভাইব্রেন্টের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। এমনকী ব্রিটেনের করোনা ভাইব্রেন্টের বিরুদ্ধেও সক্রিয় ভাবে কাজ করতে পারে এই ভ্যাকসিন।

ডোর-টুৃ-ডোর পরীক্ষার নির্দেশ

ডোর-টুৃ-ডোর পরীক্ষার নির্দেশ

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক উচ্চপর্যারে বৈঠক করেছেন। তাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। যত বেশি পরীক্ষা করে করোনা চিহ্নিত করা হবে, ততবেশি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে। জেলা গুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ এবার সবচেয়ে বেশি। তাই দ্রুত গ্রামীণ এলাকায় করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+