৭২ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, সামান্য কমল করোনায় মৃত্যুর হারও
৭২ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, সামান্য কমল করোনায় মৃত্যুর হারও
দেশের দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণে ফের পতন। গত ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাে আক্রান্ত হয়েছেন ৭০,৪২১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন
২,৯৫,১০,৪১০ জন। দেশে সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৯২১ জন।

দেশে অনেকটাই কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশা জাগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন১,১৯,৫০১ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৪,৩০৫ জন। এখন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯,৭৩,১৫৯ জন। করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশে ১০০ শয্যার মডিউলার হাসপাতাল তৈরি করবে কেন্দ্র।
এদিকে আজ থেকেই সম্পূর্ণ আনলক প্রক্রিয়া শুরু করেছে রাজধানী দিল্লি। মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আজ মহারাষ্ট্রে ছাত্র এবং বিদেশে পড়তে যাওয়া ছাত্রদের জন্য করোনা টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। কর্নাটকেও আজ থেকে শিথিল হচ্ছে করোনা লকডাউনের বিধিনিষেধ। করোনা সংক্রমণ কমতেই বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বিহারে ৫০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন।












Click it and Unblock the Notifications