২৪৮ দিনে সর্বনিম্ন করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দেশের দৈনিক সংক্রমণেও পতন
২৪৮ দিনে সর্বনিম্ন করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দেশের দৈনিক সংক্রমণেও পতন
গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ১২,৫১৪ জন। যদি গতকাল রবিবার থাকায় পরীক্ষা কম হয়েছে। তবে উৎসবের আগে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের পতন স্বস্তি যোগাচ্ছে। করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে। ২৪৮ দিনে সর্বনিম্ন করোনা ভাইরাসে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণ একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে। তাই নিয়ে পশ্চিমবঙ্গ এবং অসমকে সতর্কও করেছে কেন্দ্র। রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় কোভিড বিধি ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর রেখেছে কেন্দ্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ১৫ হাজারেরও নিচে নেমে গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৫১ জন। দৈনিক মৃত্ুর সংখ্যাতেও ভাল রকম পতন এসেছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা কমেেছ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৫৮,৮১৭ জন। ২৪৮ দিনে যা সর্বনিম্ন বলে জানা গিয়েছে। করোনা ভাইরােসর সংক্রমণে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩, ৩৬,৬৮,৫৬০ জন।
কেরল এবং মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৬৭ জন। কেরলের মত সংক্রমণ প্রবন রাজ্যে এই সংখ্যাকা যথেষ্ট সন্তোষজনক বলে মনে করছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৫,১৫৮ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এখনও পর্যন্ত কেরলের ১৪ জেলার মধ্যে ৩ সংক্রমণ বেশি। তার মধ্যে রয়েছে এর্নাকুলাম,ত্রিশূর এবং তিরুঅনন্তপূরম।
মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১,১৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২০ জন। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৩৯৯ জন। মহারাষ্ট্রে এখনও অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬,৬৫৮ জন। মুম্বই শহরে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৮ জন। মারা গিয়েছেন ৩ জন। উৎসবের মরশুমে বেশ ভাল অবস্থানে রয়েেছ মহারাষ্ট্র। এদিকে একাধিক রাজ্যে উৎসবের ছাড়া দেওয়া হয়েছে। তাতে নতুন করে আশঙ্কা বাড়ছে কেন্দ্রের। দোকানে বাজারে উৎসবের কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে।
এদিকে আবার করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ছে পশ্চিমবঙ্গে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। লোকাল ট্রেন চলতে শুরু করে দিয়েছে রাজ্যে। প্রথম দিন থেকেই লোকাল ট্রেনে গাদাগাদি ভিড়। মাস্ক ছাড়াই ট্রেনে সফর করতে শুরু করে দিয়েছেন সকলে। রাজ্যে বাড়ছে ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে আবার ১৬ নভেম্বর থেকে রাজ্যের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications