শেষ ২৪ ঘণ্টায় করোনায় ফের ২৫ হাজারের উপর আক্রান্ত, একনজরে পরিসংখ্যান

ভারতে ফের একবার আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপর উঠল। গত কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা হুহু করে নেমে যেতে দেখা যায়। ২০ হাজারের নিচে এই সপ্তাহের শুরুতেই নেমে যায় ভারতের দৈনিক আক্রান্তের গ্রাফ। তবে এদিন উৎসবের আগে উদ্বেগের পরিমাণ বাড়িয়ে ২৬, ৭২৭ জন শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার দেশের করোনা গ্রাফ নিয়ে বাড়ছে আতঙ্ক। সপ্তাহের শুরুতে যেখানে আক্রান্তের সংখ্যা দৈনিক হারে ১৮ হাজারের ঘরে ছিল। সপ্তাহ শেষ হতেই তা ২৬ হাজারের ঘরে যেতেই বাড়ে উদ্বেগ।

শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে ফের ২৫ হাজারের উপর আক্রান্ত, একনজরে পরিসংখ্যান

করোনার জেরে ভারতে শেষ ২৪ ঘণ্টায় ফের একবার ২৫ হাজারের উপর আক্রান্তের খবর এসেছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, উৎসবের মরশুমে যাতে কোন মতেই আক্রান্তের সংখ্যা না বাড়ে বা করোনা যাতে ছড়িয়ে না যায়, তার জন্য বিশেষ বন্দোবস্ত করতে হবে। এক্ষেত্রে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে। এদিকে, নবান্নের তরফে জানানো হয়েছে, পুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত রাতের কার্ফু তুলে নেওয়া হচ্ছে। ফলে রাত জেগে ঠাকুর দেখার ক্ষেত্রে সেভাবে সমস্যা হবে না দুর্গাপুজোতে। ফলে মণ্ডপে ভিড় এড়ানো সম্ভব। এদিকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, যে এলাকায় করোনার পজিটিভির হার ৫ শতাংশ সেখানে জমায়েত করা যাবে না। জমায়েতের ক্ষেত্রে অনুমতি নিতে হবে প্রশাসনের থেকে। এই পরিস্থিতিতে ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬,৭২৭ জন। সুস্থ হয়েছেন ২৮,২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

এদিকে, গত কয়েকদিনের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দৈনিক হিসাব অনুযায়ী। শুধু তাই নয়, অ্যাক্টিভ রোগীর সংখ্যাও রীতিমতো উদ্বেগে রাখতে শুরু করেছে দেশকে। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের কাছাকাছি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়, ৩১১ জনের। তবে মৃতের সংখ্যায় খানিকটা কমতি দেখা গিয়েছে শুক্রবার। অ্যাক্টিভ কেস দেশে বর্তমানে ২,৭৫,২২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা এদিনের অঙ্ক নিয়ে দাঁড়িয়েছে ৩,৩৭,৬৬,৭০৭ জন। মোট সুস্থতার সংখ্যা ৩,৩০,৪৩,১৪৪ জন। মৃতের সংখ্য়া মোট ৪,৪৮,৩৩৯ জন।

এদিকে গতকালই দুর্গাপুজোর আবহে করোনা বিধি নিয়ে বার্তা দিয়েছে নবান্ন। করোনার বিধি নিষেধের মেয়াদ রাজ্যে বাড়ানোর কথা বলা হয়েছে সেখানে। এবার পুজোর সময় রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ঘোরাফেরায় ছাড় দিচ্ছে রাজ্য সরকার। এদিকে,করোবা বিধির মেয়াদ বাড়লেও লোকাল ট্রেন কিছুতেই চালনো হবে না, বলে জানা যাচ্ছে। কারণ যে তথ্য দেওয়া হয়েছে, তাতে লোকাল ট্রেন চালু করার বিষয়ে কিছুই জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+