শেষ ২৬৬ দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, ভারতের পরিসংখ্য়ান একনজরে
শেষ ২৬৬ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে নেমে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১২৬ জন । মৃতের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় ৩৩২ জন। উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে উৎসবের মরশুমে করোনার জেরে সংক্রমণের সংখ্যা কোনদিকে যাচ্ছে তা নিয়ে রয়েছে বহু জল্পনা। সেই জায়গা থেকে সামনেই ডিসেম্বর মাসের বড়দিনের ছুটি আসন্ন। সঙ্গে রয়েছে বিয়ের মরশুম। আর তার আগে , করোনার পরিসংখ্যান খানিকটা স্বস্তিতে রেখেছে দেশকে। আপাতত অনেকটাই নিচে দেশের করোনা সংক্রমণ।

দেশে পুরোদমে চলছে ভ্যাকসিনেশন। আর সেদিক থেকে খানিকটা স্বস্তিতে রয়েছে দেশ। এদিকে, দেশের অ্যাক্টিভ কেস লোড রয়েছে খুবই নিচের দিকে। শেষ ২৩৬ দিনে দেশে অ্যাক্টিভ কেস লোড ১৪০,৬৩৮ জন। ইতিমধ্যেই ভ্যাকসিনেশন নিয়ে তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রের তরফে। জাইডাস ক্যাডিলার থেকে ১ কোটি ভ্যাকসিন ডোজ ইতিমধ্যেই দেশ কিনবে বলে জানা গিয়েছে। এদিকে, করোনার স্পাইককে নিয়ন্ত্রণের জন্য দেশে স্থানীয় লকডাউনের রাস্তা খোলা রাখা হচ্ছে বলে খবর শ্রীনগরকে ঘিরে। শীতের শুরুর দিকেই কাশ্মীরে হু হু করে করোনার ছড়িয়ে পড়ার গতি বেড়ে যাওয়ায়, ১০ দিনের করোনা লকডাউন ঘোষিত হয়েছে। আরোপিত হয়েছে একাধিক কোভিড বিধি। সেই জায়গা থেকে লকডাউন ইস্য়ুতে রয়েছে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন। এদিকে, দেশের সার্বিক করোনা পরিস্থিতির ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় কার্যত স্বস্তি দিয়েছে দেশ। দেশে হু হু করে কমে গিয়েছে করোনার সংক্রমণ। একটা সময় দেশে দ্বিতীয় করোনা স্রোতের সময় দৈনিক ৪ লাখ ছিল আক্রান্তের সংখ্যা। সেই জায়গা থেকে বর্তমানে ১০ হাজার হয়েছে আক্রান্ত।
এদিকে বিভিন্ন দেশে ক্রমেই বাড়ছে করোনার দাপট। রাশিয়ায় করোনার জেরে নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইংল্যান্ডে দাপট বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। সেই জায়গা থেকে ভিন দেশ থেকে ভারতে আগতদের নিয়ে শঙ্কা বাড়ছে। বিশ্ব জুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মাঝেই এগিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে লড়াই। ইতিমদ্যেই করোনার প্রতিষেধক ঔষধ ঘিরে চড়ছে জল্পনা। অন্যদিকে দেশগুলি বাড়িয়ে দিয়েছে ভ্যাকসিনেশনের দৌড়। সেই জায়গা থেকে ভারতের সামনে রয়েছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। এদিকে, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় নভেম্বরের প্রথম দিকে হু হু করে নেমে গিয়েছে করোনার সংক্রমণ। সই জায়গা থেতে স্বস্তি আসলেও দেশ আপাতত উৎসবের মরশুম পার হতেই সতর্কতার পথে রয়েছে, বলে জাা গিয়েছে।












Click it and Unblock the Notifications