১.৫ লক্ষ পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ

১.৫ লক্ষ পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার করে গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১.৫৯ লক্ষ মানুষ। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১.৬ লক্ষে পৌঁছে গিয়েছে। দেশে করোনা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছে ৩২৭ জন।

পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ

করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা যে পর্যায়ে পৌঁছেছে তা ভয়ঙ্কর। এক ধাক্কায় দেড় লক্ষ পার করে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫,৯০,৬১১ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩২৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৮৩,৭৯০ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের থার্ড ওয়েভে ডেল্টার চেয়ে কম মৃত্যু হয়েছে। তার কারণ একটাই এবার আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গই বেশি। সেকারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হোম আইসেলোশনের সময়সীমাও কমিয়ে দিয়েছে। ১৪ দিন থেকে কমিয়ে ৭ দিন করে দেওয়া হয়েছে হোম আইসোলেশনের সময়সীমা।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত ৫০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কলকাতায় সংখ্যাটা আরও বেশি। পশ্চিমবঙ্গে ৩০০-র বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে একদিনে রেকর্ড করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। ৫০ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ দিনে। মুম্বইয়ের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ সামান্য কমেছে।

এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং সন্তানরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার পরেই মুখ্যমন্ত্রী নিজে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। রাঁচির মেডিকেল অফিসার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন এবং তাঁর দুই ছেলে নীতিন এবং বিশ্বজিৎ ও ভাইয়ের স্ত্রী সরলা সোরেনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হেমন্ত সোরেনের এক দেহরক্ষীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাত ৮টার পর বন্ধ করে দিতে হবে সব দোকান বাজার। রাত ৯টার পর বন্ধ সব রেস্তোরাঁ। এদিকে আবার সংসদের ৪০০ জন কর্মী করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের ৪ বিচারপতিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+