একদিনে করোনা মুক্ত ৮ লক্ষেরও বেশি, দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল গতকালের চেয়ে

একদিনে করোনা মুক্ত ৮ লক্ষেরও বেশি, দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল গতকালের চেয়ে

গতকালের চেয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১,৩৬৫ জন। করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষের বেশি মানুষ। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে ধীরে ধীরে। তার অন্যতম কারণ করোনা টিকাকর। দেশে ১৭০ কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বাড়ল দৈনিক করোনা সংক্রমণ


দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী। গতকালের চেয়ে অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেটা অনেকটাই বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এক ধাক্কায় ৭০ হাজারের উপরে উঠে গিয়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল সেটা নেমে হয়েছিল ৬০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যাতেও রাশ টানা যাচ্ছে না। গতকাল ১০০০ জনের বেশি মারা গিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৮,২৯,৮২৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২.১১ শতাংশ হয়ে গিয়েছে। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৮ লক্ষেরও বেিশ। দেশে করোনা িটকাকরণ অনেকটাই বেড়েছে।

এদিকে যে কেরলেও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কেরল সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সপ্তাহান্তে লকডাউন জারি করেছিল। তাতে কাজ হয়েছে। কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে রবিবারের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হবে। সেই আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কেরলে সব স্কুল-কলেজও খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সব মেট্রো শহরেই মোটের উপরে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১২ জন। ভোট মুখী গোয়াতেও করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিেয়ছেন ৪৬৯ জন। উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। এদিকে আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের স্বাস্থ্যকর্মীদের এখনও পর্যন্ত ১.৭ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ভোটমুখী রাজ্যগুলিকে করোনা সংক্রমণের জন্য সবরকম মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+