বাংলায় ৫ জনের শরীরে ব্রিটেনের স্ট্রেন, ৬ রাজ্যে বাড়ছে সংক্রমণ, দেশের দৈনিক মৃত্যুর হারে সামান্য পতন

বাংলায় ৫ জনের শরীরে ব্রিটেনের স্ট্রেন ৬ রাজ্যে বাড়ছে সংক্রমণ, দেশের দৈনিক মৃত্যুর হারে সামান্য পতন

করোনা সংক্রমণে নিয়ে নতুন করে উদ্বেগের খবর রাজ্যে। ৫ জনের শরীরে মিলেছে ব্রিটেনের স্ট্রেন। ১ জনের শরীরে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন। এরা সকলেই ১০ দিন আগে দুবাই থেকে কলকাতায় এসেছেন বলে খবর। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৫৯৯ জন। মারা গিয়েছেন ৯৭ জন।

বাংলায় ব্রিটেনের স্ট্রেন

বাংলায় ব্রিটেনের স্ট্রেন

পশ্চিমবঙ্গে ৫ জনের শরীরে মিলল ব্রিটেনের করোনা স্টেন। এবং ১জনের শরীরে মিলেছে দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন। এতেই উদ্বেগ বেড়েছে নতুন করে। সূত্রের খবর এঁরা সকলেই দুবাই থেকে কলকাতায় এসেছিলেন ১০ দিন আগে। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। যদি করোনা রিপোর্ট রাজ্যের ইতিবাচকই। চার জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর মেলেনি। তাতে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু নতুন করে ৫ জনের শরীরে করোনা স্ট্রেনের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে।

দৈনিক সংক্রমণের পরিসংখ্যান

দৈনিক সংক্রমণের পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৫৯৯ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২,২৯,৩৯৮। সক্রিয় রোগীর সংখ্যা এখন ১,৮৮,৭৪৭ জন। এদিকে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু কমে হয়েছে ৯৭ জন। ১০০-র নীচে নেমেছে মৃত্যুর সংখ্যা। মোট মৃতের সংখ্যা,৫৭,৮৫৩ জন। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৪,২৭৪ জন।

 সংক্রমণে ফের শীর্ষে মহারাষ্ট্র

সংক্রমণে ফের শীর্ষে মহারাষ্ট্র

করোনা সংক্রমণে ফের শীর্ষে মহারাষ্ট্র। হু হু করে বাড়ছে সংক্রমণ। বাজেট অধিবেশনের আগে ২ হাজারের বেিশ করোনা পরীক্ষা করা হয়েছিল। তাতে এখনও পর্যন্ত ৬ জনের শরীরে করেনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদিকে মহারাষ্ট্রের একাধিক জেলায় লকডাউন, জনতা কার্ফু চলছে। করোনা বিধি কড়া করা হয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলায়। মুম্বই শহরেও করোনা ভাইরাস কড়া করা হয়েছে।

 উদ্বেগ বাড়াচ্ছে ৬ রাজ্য

উদ্বেগ বাড়াচ্ছে ৬ রাজ্য

করোনা সংক্রমণে ৬ রাজ্য উদ্বেগ বাড়াচ্ছে। দেশের ৫৮ শতাংশ করোনা সংক্রমণ এই ৬ রাজ্যেই হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ৬ রাজ্যকেই বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। করেনা সংক্রমণ বেড়ে চলায় নতুন করে আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এদিকে করোনা টিকাকরণের প্রক্রিয়াও বাড়ানো হয়েছে। দেশে করোনা টিকাকরণ ১০০ মিলিয়ন অতিক্রম করল বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+