আজও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪ লক্ষ পেরিয়ে গিয়েছে , বেড়েছে সুস্থতার সংখ্যাও

আজও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪ লক্ষ পেরিয়ে গিয়েছে , বেড়েছে সুস্থতার সংখ্যাও

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ আজও ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,১৪,১৮৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২, ১৪,৯১,৫৯৮ জন। সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩,৩১,৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৩,৯১৫ জন।

 আজও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪ লক্ষ পেরিয়ে গিয়েছে

আগামি ১৫ দিন আরও ভয়ঙ্কর হতে চলেছে ভারতে। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর আকার নেবে দেশে। তারপরেই আসবে থার্ড ওয়েভ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন এইমসের ডিরেক্টরও তিনি বলেছেন থার্ড ওয়েভ আসতে চলেছে দেশে। আর লকডাউন, নাইট কার্ফু জারি করে কোনও লাভ হবে না।

গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে রাজধানী লখনউয়ে। অন্যদিকে একই অবস্থা দিল্লির। সেখানে তীব্র হয়েছে অক্সিজেন সংকট। পরিস্থিতি সামাল দিতে বাইরের দেশ থেকে অক্সিজেন কিনতে হয়েছে কেজরিওয়াল সরকারকে।

থার্ড ওয়েভ মোকাবিলায় কেন্দ্রকে সবরকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অক্সিজেন সরবরাহ যাতে সব রাজ্যে সমান থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অক্সিেজন সংকট মোকাবিলায় একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে আবার অন্ধ্রপ্রদেশের করোনা স্ট্রেন ভয়ঙ্কর বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+