১ লক্ষের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক
১ লক্ষের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক
দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নেমে এল ১ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩,৮৭৬ জন। অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের গ্রাফ নিম্নমুখী বলছেন চিকিৎসকরা। কিন্তু করোনা সংক্রমণে মৃতের সংখ্যায় পতন নেই।

করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ ক্রমশ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছিল। অল্পদিনের মধ্যেই পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১,০৮, ৯৩৮ করা হয়েছে। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা এখন হয়েছে ৫,০২,৮৭৪ জন। দেলে পজিটিভিটি রেট এখন ৭.২৫ শতাংশ।
মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। রবিবার মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্টে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬৬ জন। করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। সেই সংখ্যা কমতে শুরু করেছে বেশ কয়েক সপ্তাহ ধরে। করোনা ভাইরাসের দৈিনক সংক্রমণ এই রাজ্যে কমতে শুরু করেছে। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ কমতে শুরু করেছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই একাধিক বিধিনিষেধে ছাড় ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি একাধিক মেট্রো শহরে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সেকারণে করোনাবিধিনিষেধেও ছাড় ঘোষণা করা হয়েছে। রাজ্যে রাজ্যে নাইট কার্ফু শিথীল করা হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে সময়সীমা। করোনা ভাইরাসের সংক্রমণ এদিকে আবার কেরলে এবং কর্নাটকে উদ্বেগ বাড়াচ্ছে। কেরল সরকার এখনও করোনা বিধিনিষেধ কড়া করেছে। করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল কেরলে। তার জেরে সপ্তাহান্তে করোনা বিধি কড়া করা হয়েছে। কর্নাটক সরকারও করোনা বিধি কড়া করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ উত্তর প্রদেশ, দিল্লি, ওড়িশায় খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।












Click it and Unblock the Notifications