একদিনে ৯০ হাজার ছাড়িয়ে গেল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু সংখ্যায় সামান্য পতন

একদিনে ৯০ হাজার ছাড়িয়ে গেল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু সংখ্যায় সামান্য পতন

ফের করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ল ভারত। ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ৯০, ৯২৮ জন। প্রায় ১ লক্ষের পথে এগোচ্ছে সংক্রমণ। গতকাল আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি ছিল। তার আগের দিন ছিল ৩৭ হাজারের কিছু বেশি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশেই করোনা ভাইরাসের থার্ড ওয়েভের সুনামি আছড়ে পড়েছে বলে মনে করছেন গবেষকরা।

রেকর্ড দৈনিক সংক্রমণ

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। ফের করোনা ভাইরাসের সংক্রমণ সুনামির মত আছড়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি সহ একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক দিনে ৩ গুণ থেকে চারগুণ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে আটারি সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ২,৮৫, ৪০১।

করোনা সংক্রমণে একাধিক রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। ভোটমুখী উত্তর প্রদেশে কংগ্রেস ইতিমধ্যেই সব মিটিং মিছিল বন্ধ করে দিয়েছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মিটিং মিছিল। গতকাল রাজস্থানে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে প্রায় ২৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সর্বাধিক ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে। রাজস্থানে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে যিনি মারা গিয়েছেন তিনি পর পর দুবার করোনা নেগেটিভ হয়েছিলেন। তারপরেও করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে পশ্চিমবঙ্গে গতকাল ৯ হাজার থেকে এক ধাক্কায় ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে পশ্চিমবঙ্গে। একে একে তারকা থেকে ভিভিআইপি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলে করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তী,দেব, রুক্মিনীর মত তারকারা।

করোনা সংক্রমণ বাড়ছে পাঞ্জাবেও। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে সেখানে মারা গিয়েছেন ৪ জন। ভোটমুখী পাঞ্জাবে রাজনৈতিক মিটিং মিছিল, জমায়েত চলছে। হাসপাতালেগুলির একাধিক চিকিৎসক নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে দিয়েছেন। দিল্লির এইমস হাসপাতালেও একাধিক নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেগতকালই কেন্দ্রের তরফে হোম আইসোলেশনের নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে ১৪ দিন নয় ৮ দিনের হোম হাইসোেশন হেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+