ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মঙ্গলবারের চেয়ে বাড়ল দৈনিক মৃত্যু
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মঙ্গলবারের চেয়ে বাড়ল দৈনিক মৃত্যু
ফের বাড়ল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ১৪,৯৮৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। বুধবার হঠাৎ করে সেই সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে। গতকাল যেখানে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯২। বুধবার সেটা বেড়ে হয়েছে ৯৮।

নতুন করে বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ। মঙ্গলবারের পর ফের বাড়তে শুরু করেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। দেশের মোট করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ১,১১,৩৯,৫১৬। সুস্থ হয়ে উঠেছেন ১,০৮,১২,০৪৪ জন। বাড়ছে দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। ১,৭০,১২৬ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন দেশে।
করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করায় করোনা টিকাকরণ জোর দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে প্রবীণদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনা টিকা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশে। উদ্বেগ বাড়িয়েছে ১০ রাজ্যে। তারমধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাষ। একাধিক জায়গায় লকডাউন জারি করা হয়েছে। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কেরল, কর্নাটকও করোনাবিধি কড়া করেছে।












Click it and Unblock the Notifications