৩৪ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা,কমল মৃতের সংখ্যা
৩৪ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা,কমল মৃতের সংখ্যা
ফের বাড়ল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০ জন। প্রায় ৩৪ হাজার ছুঁই ছুই পরিস্থিতি। তবে দৈনিক করোনা সংক্রমণে মতের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১২৩ জন। অনেকটাই কমেছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে দেশে। করোনার থার্ড ওয়েভ শুরু হয়েছে এমনই দাবি করতে শুরু করেছেন অনেকে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমন কোনও কথা বলা হয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যগুলিকে এই নিয়ে সতর্ক করেছেন। এবং কোভিড বিধি কড়া করার নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ দেশে ইতিমধ্যেই ৩০ হাজার পার করে গিয়েছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১,৪৫,৫৮২ জন। মোট সুস্থতার সংখ্যা ৩,৪২,৯৫,৪০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০,৮৪৬ জন। তবে উল্লেখযোগ্য হারে কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১২৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৮১,৮৯৩ জন।
করোনা টিকাকরণে জোর দিয়েছে মোদী সরকার। আজ থেকেই ১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দেশে ১,৪৫,৬৮,৮৯,৩০৬ জনের করোনা টিকাকরণ হয়েছে। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তে সংখ্যা ১৫ বছরের করোনা টিকাকরণের জন্য প্রায় ৬ লক্ষের উপরে নাম নথিভুক্ত হয়েছে কোউইন অ্যাপে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তৎপর মোদী সরকার। ইতিমধ্যেই আহমেদাবাদে শুরু হয়ে গিয়েছে ১৫ বছর বয়সীদের করোনা টিকাকরণ পর্ব। উত্তর প্রদেশের লখনউয়ের হাসপাতালে শুরু হয়ে গিয়েছে ১৫ বছর বয়সীদের করোনা টিকাকরণ।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক রাজ্যে করোনা বিধি করা হয়েছে। মহারাষ্ট্র, রাজধানী দিল্লিতে বিধি নিষেধ জারি করা হয়েছিল। আজ থেকে পশ্চিমবঙ্গেও জারি হয়েছে করোনা বিধি। লোকাল ট্রেন সন্ধে ৭টার পর চলবে না। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেন, বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল, রেস্তরাঁ, সুইমিংপুল, বিউটি পার্লার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টা থেকে জারি হচ্ছে নাইট কার্ফু। মাস্ক পরা নিয়ে রাস্তা নজরদারি শুরু করেছে পুলিশ। তবে করোনা বিধি কড়া করা হলেও অনেকের মুখেই এখনও মাস্ক নেই। যাত্রীরা লোকাল ট্রেন, বাসে ভিড় করছেন।












Click it and Unblock the Notifications