আরও কমল দেশের দৈনিক সংক্রমণ, কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ, কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

দেশের করোনা ভাইরাসের দৈিনক সংক্রমণের আরও পতন। গতকালের পর আজ ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার জন। একাধিক রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে। রাজধানী দিল্লি অনলকের পথে এগোচ্ছে। সোমবার থেকে ধাপে ধাপে দিল্লিতে অর্থনৈতিক, বাণিজ্যিক কার্যকলাপ বাড়তে শুরু করবে।

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ

সেকেন্ড ওয়েভের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে ভারত। এবার সব রাজ্যেই কমছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দেশে বাড়ছে সুস্থতার সংখ্যা কমছে করোনার সংক্রমণ। রাজধানী দিল্লিতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। তাই এবার আনলকের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। আগামী সোমবার থেকে হবে আনলক পর্ব। একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করতে চলেছে কেজরিওয়াল । এই নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিস্তারিত আলোচনা সেরেছেন তিনি।

যদিও অন্যান্য রাজ্যগুলি এখনও সেকথা ভাবেনি। তারা লকডাউনের সিদ্ধান্তেই অনড় রয়েছে। বাংলায় যেমন ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গেও অনেকটা কমেছে। বিহার-উত্তর প্রদেশে অবশ্য এখনও আক্রান্তের সংখ্যায় রাশ টানা যায়নি। মহারাষ্ট্র লকডাউন বজায় রাখলেও একাধিক ক্ষেত্রে নিয়ম শীথিল করার কথা ভাবছে। দেশে অক্সিজেন সংকট অনেকটাই কমেছে। করোনার থেকেও এখন ভাবাচ্ছে ব্ল্যার ফাঙ্গাস সংক্রমণের আশঙ্কা। হু হু করে বাড়ছে করোনা রোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+