দেশে প্রথম করোনা মুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, দেশের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী

দেশে প্রথম করোনা মুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, দেশের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী

দেশের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭০ জন। অর্থাৎ ১৫ হাজারের নীচেও নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই প্রথম দেশে করোনা মুক্ত রাজ্য হয়েছে অরুণাচল প্রদেশ। একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি গত ২৪ ঘণ্টায়। ধীরে ধীরে করোনা মুক্তির পথে এগোচ্ছে দেশ। সেকারণেই ৩১ মার্চ থেকে মাস্ক পরা ছাড়া আর কোনও কোভিড বিধি গোটা দেশে থাকছে না বলে জানিয়েছে কেন্দ্র।

দেশে প্রথম করোনা মুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, দেশের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী

দেশের করোনা গ্রাফ কমতে শুরু করেছে। প্রায় হাজারে নেমে এসেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ১২৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৮.৭৫ শতাংশ। দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও কমতে শুরু করেছে। ইতিমধ্যেই আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে রাজ্যগুিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেকারণে সকলের করোনার বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়েছে। আগে কেবল সিনিয়র সিটিদেন, কোমরবিড, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল।

এদিকে আবার ১২ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকার শুরু হয়ে গিয়েছে। সেকারণেই স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। এমনকী প্রাথমিক স্কুল এবং ছোটদের প্লে গ্রুপের স্কুলও খুলে দেওয়া হয়েছে। শুধু অরুণাচল প্রদেশ নয় পণ্ডিেচরীতেও গত ২৪ ঘণ্টায় একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি। পর পর চারদিন একজনের শরীেরএ করোনা ভাইরাস মেলেনি পণ্ডিচেরীতে। করোনা সংক্রমণে মারাও যাননি কেউ এই রাজ্যে।

লাদাখেও গত ২৪ ঘণ্টায় একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি। মহারাষ্ট্রে মাত্র ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। সুস্থতার হার অনেকটাই বেড়েছে। দেশের এই নিম্নমুখী করোনা গ্রাফ অনেকটাই আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। যদিও চিন,আমেরিকা, হংকংয়ে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে। চিনে নতুন করে লকডাউন শুরু হয়ে গিয়েছে। তবে ইজরায়েলে নতুন যে করোনা সংক্রমণ দেখা গিয়েছে তা খুব বেশি ভয়ঙ্কর নয় বলে জানিয়েছেন গবেষকরা। তবে সাবধান হতে দোষ কোথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+