দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় গত ২মাসে সর্বাধিক সংক্রমণ

দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় গত ২মাসে সর্বাধিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৪৬,৭৫৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৫৯,৭৭৫ -এসে দাঁড়িয়েছে।তবে আশার কথা হল দিনে করোনা টিকাকরণের ১ কোটির লক্ষ্যমাত্রা পার করে গিয়েছে ভারত। জানিয়েছেন নীতি আয়োগের প্রধান ডাক্তার এনকে আরোরা। ভারতকে তার জন্য শুভেচ্ছা জানিয়েছে হু।

বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ

বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়ে প্রায় ৪৬ হাজার ছুঁইছুঁই পরিস্থিতি তৈরি হয়েেছ দেশে। উদ্বেগ বাড়িয়েছে কেরল। সেখানে ওনাম উৎসবের পরেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। গোটা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে এখন ভারত দ্বিতীয় । আমেরিকার পরেই রয়েেছ ভারতের স্থান। দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫০৩ জন। দেশের দৈনিক করোনা সংক্রমণ গত ৫৮ দিনে সর্বাধিক বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 কেরলে বাড়ছে সংক্রমণ

কেরলে বাড়ছে সংক্রমণ

ফের দেশে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। ওনাম উৎসবের পরেই কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২.৮জন। মহারাষ্ট্র এখন করোনা ভাইরাসের সংক্রমণে দেশে শীর্ষে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪.৬৫ হাজার জন। তামিলনাড়ুতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১.৫৪ হাজার জন। কেরলের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। সেখানে হঠাৎ করেই করোনা ভাইরাসের সংক্রমণ ৭০ শতাংশ বেড়ে গিয়েছে। কেরলে করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত ২৪ঘণ্টায় কেরলে মারা গিয়েছেন ১৭৯ জন। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ১৭০জন আর ওড়িশায় মারা গিয়েছেন ৬৯ জন।
কাজেই কেরলের পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরু করেছে।

 একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ

একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ

করোনার থার্ড ওয়েভ অক্টোবর মাসে চরম আকার নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তবে েদশে পজিটিভিটির সংখ্যা কম। গত ৬৩ দিন ধরে পজিটিভ রোগীর সংখ্যা কমেছে। গত ৬৩ দিন ধরে ভারতের পজিটিভিটির রেট ৩শতাংশের নীচে রয়েছে। পজিটিভিটির সাপ্তাহিক রেট কেরলে ১৭.৮০ শতাংশ। মনিপুরে পজিটিভিটি রেট১১.০৬ শতাংশ এবং সিকিমে পজিটিভিটি রেট ৯.৫২ শতাংশ। তবে করোনা টিকা করণে নতুন করে
আশার আলো দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ কোটির লক্ষমাত্রা পার করে গিয়েছে ভারত। নীতি আয়োগের প্রধান এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন। গত মাসেই মোদী সরকার দিনে ১ কোটি করোনা টিকা করণের লক্ষ্যমাত্রা নিেয়ছিল মোদী সরকার। সেটা পূরণ হয়েছে এতদিন। টিকাকরণে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।ভারতে র এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা বিশ্বে। ইউরোপ এবং আমেরিকায় বাড়তেশুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ইতালির সিসলিতে নতুন করে করোনা বিধি লাগু করা হয়েছে। নিউজিল্যান্ডেও করোনা সংক্রমণ ধরা পড়ার পর লকডাউন ঘোষণা করা হয়। আমেরিকাতেও নতুন করে করোনা রোগীরসংখ্যা বাড়ছে। ভ্যাকসিনের দুটি ডোজ নিলেও করোনা টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন রোধ করতে পারছে না বলে জানিয়েছেন গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+