দেশের দৈনিক সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল দৈনিক সংক্রমণের সংখ্যাকে, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন

দেশের দৈনিক সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল দৈনিক সংক্রমণের সংখ্যাকে, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন

দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২,৮৬,৩৮৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩,০৬,৩৫৭ জন। দেশে করোনা সংক্রমণে মত্যুর সংখ্যাও অনেকটা কমেছে। করোনা সংক্রমণ মারা গিয়েছেন ৫৭৩ জন।

দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন

দেশে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। ৩ লক্ষের নীচে নামেও করোনা সংক্রমণ একেবারেই যে নিয়ন্ত্রণে চলে এসেছে তা বলা যাচ্ছে না। কারণ গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ২,৮৬,৩৮৪ জন। অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু তারপরেও স্বস্তি মিলছে না। কারণ করোনা সংক্রমণের গ্রাফ লাগাতার ওঠানামা করছে। তবে আশাজনক বিষয় হল মেট্রো শহরগুলিেত করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে।

দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এখন ২২,০২,৪৭২ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৯. ৫৯ শতাংশ। তবে করোনা টিকাকরণ জোর গতিতে হচ্ছে। দেশে করোনা ভাইরাসের করোনা টিকাকরণ হয়েছে ১,৬৩,৮৪,৩৯,২০৭ জনের অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজের টিকাকরণও। সেই সঙ্গে ১৫ বছর বয়ীদের করোনা টিকাকরণও শুরু হয়ে গিয়েছে দেশে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সব রকম েচষ্টা চলছে।

ভারতের করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন প্রভাব বস্তার করতে না পারলেও বিশ্বের একাধিক দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। বিশেষ করে ব্রিটেন ডেনমার্ক, নরওয়েতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। ব্রিেটন এবং ডেনমার্কে করোনা ভাইরাসের সাপ্তাহিক সংক্রমণ রেকর্ড করে ফেলেছে। তার অন্যতম কারণ করোনা বিধিনিষেধ গত কয়েক সপ্তাহ ধরে শিথীল করা হয়েছি। যার জেরে নাইটক্লাব এবং রেস্তোরাঁয় ভিড় বেড়েছিল। দোকানে বাজারেও ভিড় করছিলেন মানুষ। সেই কারণেই করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। ব্রিটেন এবং ডেনমার্কে করোনা ভাইরাসের সাপ্তাহিক সংক্রমণ প্রায় ৫০,০০০ বেড়ে গিয়েছে। তারমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণই বেশি।

মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ৩৯ শতাংশ বেড়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ ৩৬ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আমেরিকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা সংক্রমণের বৃদ্ধির পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+