দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে , বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে , বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
আশা জাগাচ্ছে দেশের দৈিনক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায়দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের নীচে নামল। একদিনে আক্রান্ত হয়েছেন ২,৫৫, ৮৭৪ জন। গতকালের চেয়ে অনেকটাই কমেছে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬১৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ৪৩৯ জন।

এক ধাক্কায় অনেকটাই কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। তাহলে কী থিতু হয়ে এল করোনার থার্ড ওয়েভ আশায় বুক বাঁধছেন মানুষ। মহারাষ্ট্র অবশ্য সোমবার থেকেই স্কুল কলেজ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গেও স্কুল খোলার দাবি উঠেছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ। করোনা সংক্রমণ কমার পাশাপাশি বেড়ে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,৬৭,৭৫৩ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২২,৩৬,৮৪২ জন। দৈনিক পজিটিভিটি রেড ১৫.৫২শতাংশ।
মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সোমবার রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,২৮৪ জন। গতকালের চেয়ে ১২,৫১৯ জন কম। করোনা সংক্রমণে ১ দিনে মারা গিয়েছেন ১৯ জন। তারমধ্যে কেবল মুম্বইয়ের ১৭ জন। রবিবারই এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪০,০০০-রও বেশি মানুষ। তবে গতকাল যেমন মহারাষ্ট্র কোনও ওমিক্রন সংক্রমণের ঘটনা ঘটেনি। কিন্তু সোমবার নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। তারমধ্যে ৪৭ জন নাগপুরের, ২৮ জন পুণের, ৩ দন পিম্পরির এবং ২ জন ওয়ার্ধার বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ কমলেও কর্নাটকে কিন্তু করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছিল কর্নাটকের করোনা ভাইরাসের সংক্রমণ। শুধু মাত্র কর্নাটকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৫০,০০০-র বেশি মানুষ। বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এদিকে একাধিক রাজ্য করোনা সংক্রমণে কার্ফু প্রত্যাহার করে নিয়েেছ। তালিকায় রয়েছে দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র। এই রাজ্যগুলিতে প্রথম দিকে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। হু হু করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। তারপরেই এই তিন রাজ্য করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্ফু জারি করেছিল।












Click it and Unblock the Notifications