সাত দিনে দ্বিগুণ সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংখ্যা ২৫০০ পার করল

সাত দিনে দ্বিগুণ সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংখ্যা ২৫০০ পার করল

দেশের দৈনিক করোনা সংক্রমণ ক্রমশ ভয় ধরাচ্ছে। এক সপ্তাহে দেশে দ্বিগুণ বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ২৫৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চতুর্থ ওয়েভে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশবাসীকে এই নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভয় ধরাচ্ছে দৈনিক সংক্রমণ

দোরগোড়ায় করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভ। কানপুর আইআইটির গবেষকরা উদ্বেগের কথা শুনিয়েছেন। জুন মাসেই নাকি গোটা দেশে আছড়ে পড়বে করোনার চতুর্থ ওয়েভ। তারই আগমন যাত্রা শুরু হয়ে গিয়েছে। দেশের প্রায় সব রাজ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ আড়াই হাজার পার করে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। গবেষকরা জানিয়েছেন অগস্ট মাসে চরমে উঠবে করোনা সংক্রমণ দেশে।

ভয় ধরাচ্ছে দৈনিক সংক্রমণ

ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছিল করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। মাঝে কেবল মার্চ মাস গিয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ফের উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণষ। ৫ রাজ্যকে আগে থেকেই সতর্ক করেছে কেন্দ্র। অন্যদিকে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে বিনামূল্যে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। কারণ করোনার দুটি টিকা নেওয়ার পর অনেকেই আর বুস্টার ডোজ নেওয়ায় আগ্রহ দেখাচ্ছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যগুিলকে সতর্ক করেছেন বুস্টার ডোজের করোনা টিকাকরণ বাড়াতে। বুস্টার ডোজেই করোনা চতুর্থ ওয়েভে মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫০ জন। মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে।
একাধিক রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। উত্তরপূর্বের রাজ্য মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭ জন। মারা গিয়েছেন ১ জন। মিজোরামকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র। এদিকে কর্নাটক সরকার আগে থেকেই সতর্ক। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই নতুন করে করোনা বিধি জারি করতে চাইছেন। এই নিয়ে আগামী ২৭ এপ্রিল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। এদিকে কেরল এবং মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ সামান্য বেড়েছে। মোদী সরকার আগেই এই রাজ্যগুলিকে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশবাসীকে এই পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+