ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও
গতকালের চেয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৩৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৭৭৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২ জন। এদিকে ৩১ মার্চের পর দেশের সব করোনা বিধি তুলে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। মাস্ক ছাড়া আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানানো হয়েছে।

এদিকে তারপরেই নতুন করে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। যদিও রাজ্যগুলিকে নতুন করোনার স্ট্রেন নিয়ে সতর্ক করেছে মোদী সরকার। তবে হঠাৎ করে ২ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া দেশের দৈনিক সংক্রমণকে তেমন আমল দিতে রাজি নয় মোদী সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এতে চিন্তার কিছু নেই। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২,৪২৭ জন। দেশে অ্যাকটি রোগীর সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। ০.০৫ শতাংশ অ্যাক্টিভ রোগী রয়েছে দেশে। দেশে ৪,২৪,৭৫,৫৮৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সেরে উঠেছেন ২,৫৩১ জন।
এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে ওমিক্রনের নতুন স্টেনের সংক্রমণ বাড়ছে। মার্কিন মুলুকে দুই তৃতীয়াংশ মানুষ করোনার এই নতুন স্ট্রেনের সংক্রমণের শিকার হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে মোদী সরকার সকলের জন্য করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। ১২ বছরের উর্ধ্বে শিশুদেরও করোনা টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। কাজেই করোনা টিকাকরণ সম্পূর্ণ করতেই তৎপর হয়ে উঠেছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications