উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, ২৫০০ পার করে ছুটছে করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, ২৫০০ পার করে ছুটছে করোনা সংক্রমণ

দেশের দৈনিক করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে গতকালের চেয়ে আরও বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৯৩ জন। একাধিক রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই কেন্দ্রের তরফে সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যে মাস্ক বিধি কড়া করা হয়েছে।

 ২৫০০ পার করে ছুটছে করোনা সংক্রমণ

আরও বাড়লো দেশের দৈনিক করোনা গ্রাফ। দোরগোড়ায় কি দাঁড়িয়ে চতুর্থ ওয়েভ। এই নিয়ে শঙ্কার পারদ চড়ছে। করোনা সংক্রমণে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫,৮৭৩ জন। রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। শুধু মাত্র রাজধানী দিল্লিতেই এক দিনে ১ হাজারের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্কুলগুলিতে করোনা সংক্রমণ বাড়ছে। সেকারণে দিল্লি সরকার স্কুলগুলির জন্য নতুন করে করোনা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে দেশের স্কুলে আলাদা করে কোয়ারেন্টাইন রুম রাখতে হবে। প্রতিনিয়ত স্কুলের শৌচাগারের স্যানিটাইজেশন করতে হবেষ এবং শিক্ষক-শিক্ষিকাদের করোনা উপসর্গ নিয়ে সচেতন থাকতে হবে।

 ২৫০০ পার করে ছুটছে করোনা সংক্রমণ

এদিকে দেশের উর্ধ্বমুখী কোভিড গ্রাফ নিয়ে উগ্বেগে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন। এদিকে আবার মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আগেই মহারাষ্ট্রকে সতর্ক করেছিল কেন্দ্র। পাঁচ রাজ্যের করোনা সংক্রমণ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মার্চ মাসের পর এই প্রথম গোটা দেশে একাধিক রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
মাদ্রাজ আইআইটির ১২ জন পড়ুয়া এক দিনে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+