অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে এসেছে ২৩ হাজারে, জেনে নিন গত ২৪ ঘণ্টায় দেশে কতজন করোনা সংক্রমিত
অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে এসেছে ২৩ হাজারে, জেনে নিন গত ২৪ ঘণ্টায় দেশে কতজন করোনা সংক্রমিত
নতুন করোনা ভ্যারিয়েন্টের চোখ রাঙানির মাঝেই নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫৮১ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী হচ্ছে দেশে। কমোছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২৩,৯১৩ জন।

দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হলেও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থাও এই নিয়ে সতর্ক করেছে সব দেশকে। চিনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই করোনা সংক্রমণে ২ জনের মারা গিয়েছেন। যার জেরে চিনের একাধিক জায়গায় লকডাউন জারি করা হয়েছে। সেই সঙ্গে হংকং এবং আমেরিকাতেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
মুম্বই,দিল্লি, কেরল,কর্নাটকের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। যদিও পশ্চিমবঙ্গে ৩১ মার্চ পর্যন্ত কোভিড বিধি বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে পারে মে মাস থেকে আগেই সতর্ক করেছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications