আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১৪০০০ পার
আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১৪০০০ পার করে গেল
গতকালের চেয়ে আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৩ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫১ জন। বেড়েছে দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে বিভিন্ন স্কুল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা মাদ্রাজ আইআইটির ১২ জন পড়ুয়া এক দিনে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

দেশের করোনা ক্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রাজধানী দিল্লিতে হঠাৎ করে অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ। যার জেরে ফের কড়া কেজরিওয়াল সরকার। জারি করা হয়েছে কড়া মাস্ক বিধি। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। দিল্লিতে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। একাধিক স্কুলের পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।যার জেরে অনেক স্কুলই বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে। করোনা ভ্যাকসিন নিলেও অনেকেই বুস্টার ডোজ নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না। সেকারণে চতুর্থ ওয়েভের ঝড় সামাল দিতে বুস্টার ডোজ ফ্রি-তে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।

দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের জেলা গুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিনে নয়ডা, গুরুগ্রাম সহ একাধিক জায়গায় করোনা সংক্রমণ বেড়েছে। সেকারণ গাজিপুর, মিরাট, হাপুর, বুলন্দ শহর, হাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক বিধি কড়া করা হয়েছে। ৫ রাজ্যকে বিশেষ করে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যে দিল্লি, উত্তর প্রদেশ ছাড়াও রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র এবং কেরল। মহারাষ্ট্র এবং কেরল এই দুই রাজ্য প্রথম থেকে করোনার তিন ওয়েভে হটস্পটে পরিণত হয়েছিল। এই দুই রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয়েছে কেন্দ্রকে। তাই আগে থেকেই এই দুই রাজ্যকে সতর্ক করে রেখেছে কেন্দ্র।
এদিকে আবার মাদ্রাজ আইআইটির ১২জন পড়ুয়া একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে আবার িদল্লিতে করোনার নতুন ৮ ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। উত্তর পূর্বের রাজ্য মিজোরামেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অনেকটাই সংক্রমণ বেড়েছে মিজোরামে। অনেক গবেষক দাবি করেছে বিধিনিষেধ শীথিল করার কারণেই সংক্রমণ বাড়ছে। চতুর্থ ওয়েভ তার জন্য আসবে না। তবে আগে থেকেই আইআইটি খড়গপুর এবং আইআইটি কানপুরের গবেষকরা দাবি করেছেন মে মাসে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়বে দেশে। ঠিক যেমনটা শুরু হয়েছে হংকং, চিন, আমেরিকায়। সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনের পথে হাঁটছে সরকার। তার জেরে প্রবল অশান্তি ছড়িয়েছে হংকংয়ে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি , মারামারি চলছে সেখানে। জীবিকার ক্ষতি স্বীকার করে কেউ লকডাউন মানতে চাইছেন না।












Click it and Unblock the Notifications