দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০ ছুঁই ছুঁই, চতুর্থ ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে স্বাস্থ্য মন্ত্রক
দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০ ছুঁই ছুঁই, চতুর্থ ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে স্বাস্থ্য মন্ত্রক
চতুর্থ ওয়েভের অশনি সংকেত। গতকালের পর আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৮০ জন। আর তাতেই চতুর্থ ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে স্বাস্থ্যমন্ত্রক। দিল্লির পরিস্থিতি ক্রমশ ভয় ধরাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। হাজার পার করে ২০০০ ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এবার আরও বাড়ছে। বিশেষ করে রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩,৪৩৩। দেশের দৈনিক করোনা সংক্রমণ ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫৬ জন।

রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণের হার হু হু করে বাড়ছে। একাধিক স্কুলে করোনা আক্রান্ত পড়ুয়াদের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ফের মাস্ক বিধি কড়া করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। পুর এলাকা গুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। উত্তর প্রদেশেও নয়ডা এবং গুরুগ্রামে একাধিক স্কুলে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এই সব জায়গাতেও মাস্ক পরার বিধি ফের কড়া হয়েছে। ওদিকে চণ্ডিগড়েও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানেও মাস্ক পরার উপর কড়াকড়ি শুরু হচ্ছে।
ইতিমধ্যেই সংক্রমণ বাড়ার জন্য মোদী সরকার ৫ রাজ্যকে সতর্ক করেছে। তারমধ্যে কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি এবং হরিয়ানা রয়েছে। সেকারণে তৎপর হয়ে উঠেছে সেই সব রাজ্যগুলি। কেরল সরকার ইতিমধ্যেই করোনা মোকাবিলার সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুস্টার ডোজের করোনা টিকাকরণে তৎপর হয়ে উঠেছে মোদী সরকার। রাজ্য গুলিকে বুস্টার ডোজের করোনা টিকাকরণ করানোর উপরে জোর দিতে বলেছেন। দিল্লির পরিস্থিতি বাংলায় যাতে না তৈরি হয় সেকারণে আগে থেকেই সতর্কতা মূলক ব্যবস্থা নিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। পুরসভার সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য দফতর। আশার কথা বাংলায় এখনও তেমন ভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেনি। পরিস্থিতি রাজ্যে এখনও নিয়ন্ত্রণে রয়েছে।












Click it and Unblock the Notifications