শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,২৫৬ জন, সুস্থ হয়েছেন ৪৩ হাজারের বেশি
করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০,২৫৬ জন হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩,৯৩৮ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের। যেখানে দেশে গতকালই করোনা পরিস্থিতির মধ্যে মিটেছে গণেশ চতুর্থীর ভাসান পর্ব , সেখানে এরপর করোনার পরিসংখ্যানে অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়,তা নিয়ে রয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে একনজরে দেখা যাক, দেশের করোনা পরিসংখ্যান কী বলছে। একদিকে যেমন কয়েকদিন আগে কেরল উদ্বেগ বাড়িয়েছে দেশের, তেমনই মহারাষ্ট্রের অঙ্কও বেশ উদ্বেগ বাড়াতে শুরু করেছে। সেই জায়গা থেকে দেখে নেওয়া যাক, দেশের করোনা গ্রাফ।

করোনা পরিসংখ্যান
করোনার জেরে দেশে এই মুহূর্তে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত দৈনিক হিসাব অনুযায়ী। রবিবারের শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট নিয়ে এদিন যে করোনা রিপোর্ট পেশ হয়েছে , তাতে দেখা গিয়েছে যে করোনার জেরে দেশে শেষ একদিনে ৩০,৭৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে সুস্থতার সংখ্যা আক্রান্তের থেকে বেশি। শেষ একদিনে সুস্থ হয়েছেন, ৪৩,৯৩৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৯৫ জনের। উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশের করোনা পরিস্থিতি ক্রমেই নিম্নমুখী হতে শুরু করে। দৈনিক আক্রান্তের সংখ্যা যায় ২৫ হাজারের ঘরে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে উৎসবের মরশুম শুরুর দিকেই ভারতে করোনা পরিস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার থেকে বেড়ে সারা দেশে তা ৩০ হাজারের অঙ্ককে ছাড়িয়ে যায়।

কেরল পরিস্থিতি
এদিকে, গত কয়েকদিনে প্রবল করুণ পরিস্থিতির মাঝে কেরলে ক্রমেই করোনার আক্রান্তের পরিমাণ হু হু করে বেড়েছিল। তবে এদিন করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে বলে জাাননো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে। রিপোর্ট বলছে, করোনার জেরে কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ১৯,৬৫৩ জন। মৃত্যু হয়েছে ১৫২ জনের। উল্লেখ্য, দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যায় কেরলের পরিস্থিতি একটি বড় ভূমিকা পালন করেছে। ওনম উৎসবের পর থেকেই কেরলে দৈনিক আক্রান্ত ৩০ হাজারের অঙ্কে পৌঁছে যায়, ফলে দেশের দৈনিক সার্বিক সংখ্যাও বেড়ে যায় করোনা আক্রান্তের বিচারে । সেই জায়গা থেকে শেষ ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্তের সংখ্যা নামছে। অনেকেই মনে করছেন যে স্থানিকতার নিরিখে কেরলে স্থানীয়ভাবে করোনার তৃতীয় স্রোত এসে পৌঁছেছিল। তবে বর্তমানে তা কমতে শুরু করেছে। ফলে করোনার গ্রাফ অনেকটাই নামছে।

মোট ভ্যাকসিন
ভারতে এপর্যন্ত মোট ভ্যাকসিন পেয়েছেন ৮০,৮৫,৬৮,১৪৪ জন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে তাই বলা রয়েছে। এদিকে, দেশে মোট ভ্যাকসিনেশনের পাশাপাশি, দৈনিক হারে কতদূর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাও নজরে রাখা হচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৭,৭৮,২৯৬ জনকে। মনে করা হচ্ছে ভ্যাকসিনের গতি এগিয়ে নিয়ে গেলে তবেই দেশকে করোনা মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে কার্যত টার্গেট ধরে এগিয়ে যাচ্ছে করোনা ভ্যাকসিনেশনের কাজ। এপর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৩,৪৭৮,৪১৯ জন, মোট অ্যাক্টিভ কেস ৩,১৮,১৮১ জন, মোট সুস্থ হয়েছেন ৩,২৭,১৫,১০৫ জন মোট মৃতের সংখ্যা ৪,৪৫,১৩৩। এই জাায়গা থেকে করোনা পরিস্থিতি ঘিরে উৎসবের মরশুমে কী হতে পারে , তা নিয়ে রয়েছে চরম জল্পনা।

তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে দেশের সার্বিক পরিস্থিতি
এদিকে, সামনেই করোনার তৃতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সেই অবস্থায় কেরলে ১৯,৬৫৩ জন আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। কেরলের পজিটিভিটি রেট ১৭.৩৪ শতাংশ হয়েছে । ফলে তা নিয়ে রয়েছে বহু উদ্বেগ। এদিকে মনে করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে করোনার জেরে তৃতীয় স্রোত আসলেও তা সেভাবে ভয়াবহ রূপ নিতে পারবে না। কারণ বিজ্ঞানীদের মতে বহু জায়গায় মানুষ করোনার ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। ফলে সেভাবে আর করোনা বড়সড় ত্রাস হয়ে উঠতে পারবে না। এই জায়গা থেকে সামনেই দুর্গাপুজো ও কালীপুজোর মরশুমে দেশের সার্বিক পরিস্থিতি কোনদিকে যায় তা নিয়ে রয়েছে জল্পনা।












Click it and Unblock the Notifications