দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন, গুরুগ্রামে পুজো ও নমাজের জমায়েতে নিষেধাজ্ঞা

দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন, গুরুগ্রামে পুজো ও নমাজের জমায়েতে নিষেধাজ্ঞা

গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে এখনও ৩ হাজারের উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে পর পর তিন সপ্তাহ ধরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৫৭ জন। আগামিকাল গোটা দেশে উদযাপিত হবে খুশির ঈদ। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ যাতে মারাত্মক আকার না নেয় েসকারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গুরুগ্রামে পুজো ও নমাজের জমায়েতে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে দেশে। যদিও গতকালের চেয়ে কিছুটা হলেও কমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ৩ হাজারের উপরেই রয়েছে। যার জেরে এখনও শঙ্কার মেঘ ঘনাচ্ছে ভারতের আকাশে। দিল্লি, হরিয়ানা, এবং দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশে করোনা সংক্রমণ বাড়ছে। সেকারণে দিল্লি সংলগ্ন এলাকায় ১ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিশেষ করে গুরুগ্রাম বা গৌতম বুদ্ধ নগরে একাধিক নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে।

গুরুগ্রামে পুজো ও নমাজের জমায়েতে নিষেধাজ্ঞা

আগামিকাল ঈদ তার পরেই রয়েছে অক্ষয় তৃতীয়া। সেকারণে আগামিকাল রাস্তাঘাটে জমায়েত বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। সেই আশঙ্কায় আগে থেকেই তৎপর প্রশাসন। গৌতম বুদ্ধ নগরে মসজিদে গিয়ে ঈদের নমাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার পুজোতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও রকম মিটিং মিছিল এবং জমায়েত করা যাবে না। বাইরে বেরোেল মাস্ক পরা বাধ্যতামূলক। স্কুলে পরীক্ষার ক্ষেত্রে দূরত্ববিধি মেনে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ এপ্রিল থেকে ১ মে-র মধ্যে ২২,২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪১ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লি, হরিয়ানা এবং উত্তর প্রদেশে ৯৬ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের ২০টি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে দেশে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চতুর্থ ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। সেকারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সতর্ক করেছেন। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এবং করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দিতে বলেছেন সব রাজ্য সরকারকে। শিশুদের করোনা টিকাকরণেও জোর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+