৩ হাজারের উপরেই রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, একদিনে মারা গেলেন ৪০ জন

৩ হাজারের উপরেই রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, একদিনে মারা গেলেন ৪০ জন

৩ হাজারের উপরেই রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩২৪ জন। করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৪০ জন। ৩ হাজারের উপরেই রয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। চতুর্থ ওয়েভের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯,০৯২ জন।

 একদিনে মারা গেলেন ৪০ জন

গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে ৪০৩ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। কাজেই গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩২৪ জন। গত চার দিন ধরেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করে গিয়েছে। চতুর্থ ওয়েভের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সব রাজ্যকেই সতর্ক করেছেন। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তাতে সব রাজ্যকে করোনা টিকাকরণে জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বেড়েছে।

 একদিনে মারা গেলেন ৪০ জন

মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, মিজোরাম, দিল্লি, হরিয়ানায় করোনা সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে। রাজধানী দিল্লির মত গোয়া এবং হরিয়ানাও মাস্ক বিধি কড়া করেছে। দিল্লিতে বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ শুরু করেছে কেজরিওয়াল সরকার। দ্রুত করোনার িটকা করণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশুদের টিকাকরণও বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ৬ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের করোনা টিকা কথা ঘোষণা করেছে ভারত বায়োটেক। নীতি আয়োগ এই নিয়ে আলোচনা শুরু করেেছ। কবে থেকে শিশুদের করোনা টিকাকরণ শুরু হবে তা এখনও স্পষ্ট করে ঘোষণা করা হয়নিষ যদিও রাজধানী দিল্লিতে শিশুদের করোনা সংক্রমণ বাড়ছে। একাধিক স্কুলে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গবেষকরা দাবি করেছেন জুন মাস থেকে শুরু হবে করোনা সংক্রমণ শুরু হয়ে যাবে ভারতে। অগাস্ট মাসে সেই সংক্রমণ চরমে উঠবে। তার জন্য ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র প্রস্তুতি নিতে শুরু করেছে। গোয়া সরকার বাইকে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ জুন মাসে গোয়ায় আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেকারণে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে প্রমোদ সাওয়ন্ত সরকার। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একাধিক নির্দেিশকা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সব রাজ্যগুলিকেই এই নিয়ে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+