গতকালের চেয়ে সামান্য কমল‌‌‌‌‌‌‌ দেশের দৈনিক করোনা সংক্রমণ, একাধিক রাজ্য ফিরল‌‌‌‌‌‌‌ মাস্ক বিধি

গতকালের চেয়ে সামান্য কমল‌‌‌‌‌‌‌ দেশের দৈনিক করোনা সংক্রমণ, একাধিক রাজ্য ফিরল‌‌‌‌‌‌‌ মাস্ক বিধি

করোনা ভাইরাসের সংক্রমণের ফের কমল‌‌‌‌‌‌‌। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১২৭৪ জন। গতকাল‌‌‌‌‌‌‌ ২ হাজার পেরিয়ে গিয়েছিল‌‌‌‌‌‌‌ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল‌‌‌‌‌‌‌ করোনা সংক্রমিত হয়েছিল‌‌‌‌‌‌‌েন ২১৮৩ জন। এক দিনে ৯০ শতাংশ বেড়েছিল‌‌‌‌‌‌ আক্রান্তের সংখ্যা। তাতেই উদ্বেগ বেড়েছিল‌‌‌‌‌‌‌ স্বাস্থ্য মন্ত্রকের। ইতিমধ্যেই একাধিক রাজ্যে ফের মাস্ক বিধি কড়া করা হয়েছে। রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে।

দেশের দৈনিক সংক্রমণে পতন

গত কয়েক সপ্তাহ ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ১ হাজারের উপরে উঠে গিয়েছে। গতকাল তো ২ হাজার ছাড়িয়ে গিয়েছিল। তাতেই করোনার চতুর্থ ওয়েভের সিঁদুরে মেঘ দেখতে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত কয়েক দিনে রাজধানী দিল্লিেত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। উত্তর প্রদেশের একাধিক জায়গায় করোনা সংক্রমণ বেড়েছে। গুরুগ্রাম, নয়ডার একাধিক স্কুেল করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে পড়ুয়াদের মধ্যে। সেকারণে উত্তর প্রদেশের গুরুগ্রাম এবং নয়ডায় নতুন করে মাস্কবিধি কড়া করা হয়েছে। অন্যদিকে চণ্ডীগড়েও ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ চণ্ডীগড়েও করোনা সংক্রমণ বাড়ছে।

দেশের দৈনিক সংক্রমণে পতন

ফেব্রুয়ারি মাসের পর থেকে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছিল। সেটা প্রায় তলানিতে এসে ঠেকেছিল। তার জেরে গোটা দেশেই করোনা বিধি প্রত্যাহার করে নেওয়া হয়। ৩১ মার্চ থেকে গোটা দেশে করোনা বিধি প্রত্যাহার করা হয়। স্বাভাবিক জনজীবনই চলছে। মাস্ক পরার উপরেও কড়াকড়ি আর নেই। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি চতুর্থ ওয়েভ উঁকি দিতে শুরু করেছে ভারতে এই নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা।

দেশে করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৩১ শতাংশ আর সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৩৪ শতাংশ। অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১,৮৬০। করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরগুলি ফের পরিস্থিতির উপরে নজর রাখতে শুরু করেছে।

এদিকে ওমিক্রনের দুই সাব ভ্যারিয়েন্টের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার একাধিক দেশ। িচনে সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। চিনের একাধিক জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে আবার নয়ডার একটি স্কুলে ২৪ ঘণ্টার মধ্যে ৩৩ জন পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেকারণে উত্তর প্রদেশের উপর বিশেষ নজর রাখতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+