ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন কতজন জেনে নিন
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন কতজন জেনে নিন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,৬৬২ জন। গতকালের চেয়ে ৩.৬৫ শতাংশ বেড়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৮১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,২৬,৩২,২২২ জন। আর দেশে মোট করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪,৪৪,৫২৯ জন। তবে কেরল নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩১ জন মারা গিয়েছেন। গোটা দেশের গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সিংহভাগটাই হয়েছে কেরলে।

করোনার থার্ড ওয়েভ নিয়ে প্রমাদ গুণছে স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যেই প্রথম কয়েকদিন করোনাগ্রাফ নিম্নমুখী হলেও সপ্তাহান্তে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশে একদিনে ২ কোটি করোনা টিকাকরণ হয়েছে। করোনা টিকাকরণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ২ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশে করোনা টিকাকরণ সম্পূর্ণ করার কথা জানিয়েছে মোদী সরকার। সেদিকেই এগোচ্ছে কেন্দ্র।
করোনা টিকাকরণে শীর্ষে থাকা দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে ভারত। একদিনে িটকাকরণে আমেরিকা, ব্রিটেন এমনকী চিনকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। মোদী সরকার জানিয়েছে রাজ্যগুলিকে ৭৮.০২ শতাংশ করোনা টিকাকরণ করানো হয়েছে। গতকালই জিএসটি কাউন্সিল করোনা চিকিৎসার যাবতীয ওষুধের উপর জিএসটি ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য অক্টোবর মাসে করোনার থার্ড ওয়েভ চরম আকার নেবে বলে জানা গিয়েছে। এদিকে গোটা দেশে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে এরই মধ্যে আবার শিশুদের জ্বরের প্রকোপ বেড়েছে। রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে প্রায় ১৩০০ শিশু ভর্তি রয়েছে। মারা গিয়েছে অনেক শিশুই। জলপাইগুড়ি, মালদহে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে জ্বরে। এই নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কমিটি গঠন করেছে। তাঁরা হাসপাতাল পরিদর্শন করেছেন। জ্বরের কারন স্ক্র্যাব টাইফাস বা ইনফ্লুয়েঞ্জা বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications