দেশে করোনা সুস্থতার সংখ্যা সর্বাধিক, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৯১৯ জন

দেশে করোনা সুস্থতার সংখ্যা সর্বাধিক, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৯১৯ জন

করোনা ভাইরাসের সংক্রমণ ফের উর্ধ্বমুখী। যদিও দেশে দৈনিক সুস্থতার হার অনেকটাই বেড়েছে। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে সর্বাধিক।

দেশে করোনা সুস্থতার সংখ্যা সর্বাধিক

সুস্থ হয়ে উঠেছেন ৯৮.২৮ শতাংশ মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে দেশে আক্রান্ত হয়েছেন ১১,৯১৯ জন। গতকালের থেকে সামান্য হলেও কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪৭০ জন। করোনা সংক্রমণে দেশে মৃত্যুর সংখ্যা কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে। যদিও করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থতার সংখ্যা আশাজনক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,২৪২ জন। দেশে এখন মোট সুস্থতার সংখ্যা এখন ৩,৩৮,৮১,১৩২।

দেশের করোনা গ্রাফ রিপোর্টে সুস্থতার সংখ্যা আশা জাগাচ্ছে। দেশে এখন সুস্থতার সংখ্যা ৯৮.২৮ শতাংশ। ২০২০ সালের তুলনায় যা সর্বাধিক বলে জানানো হয়েছে। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,২৮,৭৬২ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন সর্বনিম্ন বলে জানানো হয়েছে। গোটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে দিয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের করোনা গ্রাফও বেশ সন্তোষজনক।

কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন, ৬৮৪৯ জন। বুধবার করোনা ভাইরাসের সংক্রমণে কেরলে মারা গিয়েছেন ৩৮৮ জন। গোটা দেশের করোনা সংক্রমণের মৃত্যুর সিংহভাগই এসেছে এই রাজ্য দেখে। কারণ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪৭০ জন। অর্থাৎ গোটা দেশের মৃত্যুর সিংহভাগই হয়েছে কেরলে। কেরলের ১৪টি জেলার মধ্যে এর্নাকুলামে করোনা ভাইরােস আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৮ জন। কোঝিকোড়েতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩২ জন। এবং তিরুঅনন্তপূরমে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৮৩৯ জন।

এদিকে আবার মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ এখনঅনেকটাই নিয়ন্ত্রণে। কেরলের থেকে মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩২ জন। মহারাষ্ট্রে করোনা টিকাকরণে নতুন মাইলস্টোন ছুঁতে চলেছে। বুধবারই ৩.৪৬ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। কাজেই গোটা দেশেই এখনও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে জানিয়েছে। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। গতকালই খুলে দেওয়া হয়েছে কর্তারপর করিডর। কোভিড বিধি মেনে সেখানে পূন্যার্থীরা সফর করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+