গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ হাজারের বেশি, দৈনিক মৃত্যু নামল ৫০০-র নীচে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ হাজারের বেশি,দৈনিক মৃত্যু নামল ৫০০-র নীচে
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,১৭৮ জন। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৪০ জন। সামান্য হলেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও একাধিক দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

কমল দৈনিক সংক্রমণ
দেশে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,১৭৮ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,২২,৮৫,৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৪০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪,৩২,৫১৯ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭,১৬৯ জন।

কোভিশিল্ড নিয়ে সতর্ক করল হু
কোভিশিল্ডের ভুয়ো ভ্যাক্সিন নিয়ে সতর্ক করল হু। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এই নিয়ে সতর্ক করা হয়েছিল। কিছু অসাধু ব্যবসায়ী ভুয়ো কোভিশিল্ড টিকা ব্যবহার করছে। ভারতের একাধিক জায়গায় কোভিশিল্ড ভ্যাকসিন ভুয়ো ছড়ানোর ঘটনাকে নজরে রেখেই এই সতর্কতা জারি করেছে হু। এদিকে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬,০৬,৫২,০৩০ জনের করোনা টিকাকরণ হয়েছে।এনও একাধিক রাজ্যে করোনা টিকার সংকট রয়েছে। পশ্চিমবঙ্গেও করোনা টিকার অভাব দেখা দিয়েছে।

স্কুলে যেতে করোনা পরীক্ষা জরুরি
করোনার থার্ড ওয়েভের আশঙ্কার মধ্যেই একাধিক রাজ্যে স্কুল খুলতে শুরু করে দিয়েছে। ওড়িশা, হিমাচল প্রদেশ., কর্নাটক সহ একাধিক রাজ্যে খুলেছে স্কুল। পশ্চিমবঙ্গেও পুজোর ছুটির পরে স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে। এদিকে আবার অন্ধ্র প্রদেশ সরকার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। স্কুলে যাওয়ার আগে সব ছাত্রছাত্রীদের করোনা পরীক্ষা করতেই হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণের ফাঁকে যে একাধিক রোগের প্রকোপ বাড়ছে তা নিয়ে অভিযান শুরু করেছে কর্নাটক করকার। টিভি দেখা দিচ্ছে একাধিক করোনামুক্ত রোগীর শরীরে সেটা জানতে অভিযান শুরু করেছে পুলিশ।

আফগান সংকটে ফের বাড়বে সংক্রমণ
একদিকে যখন করোনা সংক্রমণের ভ্রুকুটি দেখা দিয়েছে সেসময় আফগানিস্তান তালিবান শাসনে। কারোর মুখে মাস্ক নেই। লাটে উঠেছে টিকাকরণ পরিষেবা। প্রবল অস্থিরতা তৈরি হয়েছে গোটা েদশে। তার জেরে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। তাই নিয়ে সতর্ক করেছে হু। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা করছে হু। ইতিমধ্যেই নিউজিল্যান্ড লকডাউন ঘোষণা করেছে। সেখানে নতুন করে এক জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিেয়ছে।












Click it and Unblock the Notifications