দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ হাজারে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় কত জেনে নিন
দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ হাজারে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় কত জেনে নিন
গতকালের চেয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩৯ জন। গতকালের চেয়ে অনেকটাই নেমে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে আশা জনক হল দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩০ হাজারে নেমে গিয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩০,৭৯৯ জন। পজিটিভিটি রেটও অনেকটাই কমে গিয়েছে।

করোনা সংক্রমণ আশাজনক ভাবে কমতে শুরু করেছে দেশে। অ্যাক্টিভ রোগীর সংখ্যার পাশাপাশি কমছে পজিটিভিটি রেটও। ০.০৭ শতাংশে নেমে গিয়েছে দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৮.৭৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৩৫ শতাংশ।
এদিকে ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে। প্রথম দিনেই প্রায় আড়াই লক্ষ শিশুর করোনা টিকাকরণ হয়েছে। সেই সঙ্গে প্রবীণদের বুস্টার ডোজের করোনা টিকাকরণও চলছে। পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সকলের করোন টিকার বুস্টার ডোজের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে চিন। করোনা সংক্রমণ সেখানে নতুন করে ভয়ানক আকার নিয়েছে। একই ভাবে কোরিয়াতেও করোনা সংক্রমণ দিনে প্রায় ৬ লক্ষ করে হতে শুরু করে দিয়েছে। সেখানেও ভয়াবহ পরিস্থিতিিত নিয়েছে করোনা সংক্রমণ। ইজরায়েলে আবার নতুন করে করোনা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তাই নিয়ে আবার উদ্বেগে রয়েছে সব দেশে।












Click it and Unblock the Notifications