দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজার ছুঁই ছুঁই, পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজার ছুঁই ছুঁই, পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
দেশের করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,৯০৩জন। প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই। সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ভারতে এমনই মনে করছে বিশেষজ্ঞরা। দ্রুত হারে কমছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭,৭৪১ জন। দ্রুত হারে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

বাড়ছে দৈনিক সংক্রমণ
দেশের দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,৯০৩ জন। বুধবারের মধ্যে ৩০ হাজার ছুঁয়ে যেতে পারে দৈনিক করোনা সংক্রমণ এমনই আশঙ্কা করা হয়েছে। একাধিক রাজ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশে করোনার দৈনিক মৃত্যুও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৮৮ জন। প্রায় ২০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কমছে দৈনিক সুস্থতা। ১৭,৭৪১ জন সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়।

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র
গত কয়েকদিনে করোনা সংক্রমণে ফের শীর্ষে পৌঁেছ গিয়েছে মহারাষ্ট্র। রাজ্যের ১৯ জেলায় করোনা সংক্রমণ ভয় ধরিয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক জেলা শহরে লকডাউন শুরু করেছে মহারাষ্ট্র সরকার।মহারাষ্ট্রের ১৫টি জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। নাগপুর, মুম্বইয়ে দৈনিক ১০০০জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। নাগপুর, পুণেেত নাইট কার্ফু, লকডাউন চলছে দফায় দফায়। মুম্বই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি উদ্ধব ঠাকরে সরকার।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর
দেশের বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে আজ দুপুরেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীষ নতুন করে গাইডলাইন জারি করতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা টিকা করণ ও রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, মধ্যপ্রদেশ,ছত্তিশগড়, পাঞ্জাবে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি হতে শুরু করেছে। তাই নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাই এই রাজ্যগুলির সঙ্গে বিশেষ আলোচনা সারবেন মোদী।

ভ্যাকসিন তৎপরতা
করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় করোনা টিকাকরণ নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোন রাজ্যে কত টিকাকরণ হয়েছে তা নিয়ে খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী। টিকাকরণ দ্রুত করার বিষয়েও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশে ৩,৫০,৬৪,৫৩৬ জনে করোনা টিকাকরণ হয়েছে।












Click it and Unblock the Notifications