শুক্রবারের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৮,০৭৯

শুক্রবারের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৮,০৭৯

গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। গতকালেক চেয়ে সামান্য নেমেছে গ্রাফ আক্রান্ত হয়েছেন৩৮,০৭৯ জন। কমেছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৬০ জন। এই প্রথম কমল করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। দেশের করোনা গ্রাফ আশার কথা শোনালেও কেন্দ্র। আগামী ১০০ দিন কঠিন পরীক্ষার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কমল সংক্রমণ

কমল সংক্রমণ

ভারতে করোনা গ্রাফ আরও কমল। গতকালের চেয়ে অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৮,০৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,২৪,০২৫ জন। সুস্থতার হার বেড়েছে ৯৭.৩১ শতাংশ। অনেকটাই আশার খবর শুনিয়েছে করোনা গ্রাফ। অনেক রাজ্যেই করোনা সংক্রমণের সংখ্যা কমে সন্তোষজনক জায়গায় চলে গিয়েছে।

 সতর্ক করল কেন্দ্র

সতর্ক করল কেন্দ্র

করোনা সংক্রমণ কমছে বলেই যে নিয়মভেঙে বাইরে ঘুরতে হবে এমন কোনও কারণ নেই। কারণ এখনও বিপদ কাটেনি। তৃতীয় তরঙ্গের অশনি সংকেত উঁকি দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ৬ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০০ দিন অত্যন্ত গুরুত্ব পূর্ণ। কারণএই ১০০ দিনেই হার্ড ইমিউনিটির শক্তি বোঝা যাবে। তাহলেই আঁচ করা যাবে তৃতীয় ওয়েভ কতটা শক্তিশালা হবে।

 কানোয়ার যাত্রা নিয়ে নির্দেশ

কানোয়ার যাত্রা নিয়ে নির্দেশ

ইতিমধ্যেই কানোয়ার যাত্রা নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড সরকার কানোয়ার যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু উত্তর প্রদেশ সরকার এখনও কানোয়ার যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেনি। সুপ্রিম কোর্ট এই নিয়ে উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে কানোয়ার যাত্রায় যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। কারণ আগে মানুষের জীবন তারপর সব কিছু।

 মাস্ক নিয়ে সতর্কতা

মাস্ক নিয়ে সতর্কতা

আইসিএম আরের পক্ষ থেকে জানানো হয়েছে, অগস্ট-সেম্পেম্বর মাস থেকে মাস্ক পরার প্রবণতা অনেকটাই কমবে। এই নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। ইতিমধ্যেই পর্যটন কেন্দ্রগুলিেত পর্যটকের ঢল নেমেছে। সিমলা, মানালি, ধর্মশালায় মাস্ক ছাড়াই পর্যটকদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে সতর্ক করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+