সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা নামল ১০০ নীচে
সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা নামল ১০০ নীচে
গতকালের চেেয় সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭৬ জন। তবে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা কমেছে অনেকটাই। ১০০-র নীচে নেমে গিয়েছে দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। ৩২,৮১১ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন দেশে। পজিটিভিটি রেট কমে হয়েছে ০.০৮ শতাংশ।

করোনা সংক্রমণ লক্ষের থেকে নেমে এসেছে প্রায় হাজারের কাছাকাছি। গোটা দেশে করোনা পরিস্থিতি উন্নত হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু দেশের পরিস্থিতি আরও ভাল হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ গোটা দেশে ৩ হাজারের নীচে নেমে গিয়েছে। কিন্তু গতকালের পর দেশে করোনা ভাইরাসের সংক্রমণ একটু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৮৭৬ জন। আড়াই হাজারের নীচে নেমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। সেটা আবার হঠাৎ করে বেড়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। এদিকে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০০ নীচে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৯৮ জন। করোনা থার্ড ওয়েভে সংক্রমণ তেমন ভয়াবহ আকার না নিলেও করোনায় মৃত্যুর সংখ্যা কিছুতেই কমানো যাচ্ছিল না। এখন ধীরে ধীরে সেই পরিস্থিতিও অনেকটা কমে এসেছে। কমে গিয়েছে পজিটিভিটি রেটও। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭২ শতাংশ। দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৪, ৫০,০৫৫ জন।
দেশের সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতেও করোনা সংক্রমণ কমে গিয়েছে বলা চলে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২০৪ জন। কাজেই আন্দাজ করা যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে। এদিকে আজ থেকে গোটা দেশে ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়েছে। অনলাইনে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াও অনস্পট বুকিং করেও করোনা টিকাকরণ করানো যাবে। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় এমনই গাইডলাইন দেওয়া হয়েছে।
এদিকে ভারতে যখন করোনা সংক্রমণ কমতে শুরু করেছে, ঠিক তখনই চিন এবং আমেরিকায় নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে চিনে লকডাউন শুরু হয়েছে বলে জানা গিয়েছে। করোনা বিধিনিষেঘ কড়া করা হয়েছে। আমেরিকাতেও করোনা বিধিনিষেধ কড়া করা হয়েছে। এদিকে ভারতের কানপুর এবং খড়গপুর আইআইটি-র গবেষকরা দাবি করেছেন করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভ ফের শুরু হবে মে মাস থেকে।












Click it and Unblock the Notifications