দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য পতন, দৈনিক মৃত্যু সংখ্যা কত জেনে নিন

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য পতন, দৈনিক মৃত্যু সংখ্যা কত জেনে নি

দেশে সামান্য হলেও কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২,৯৩৭ জন। তবে গতকাল ছুটির দিন থাকায় তেমন করোনা পরীক্ষা হয়নি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই করোনা সংক্রমণ কমায় একাধিক জিনিসে ছাড় দিয়েছে মহারাষ্ট্র সরকার। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সমুদ্র সৈকতে ভ্রমণে ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে বাগান, পার্ক।

কমল সংক্রমণ

কমল সংক্রমণ

ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। গতকাল ছুটির দিন থাকায় পরীক্ষা কম হয়েছে। সেকারণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কম প্রকাশ্যে এসেেছ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৩২,৯৩৭ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪১৭ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,২২,২৫,৫১৩ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪,৩১,৬৪২ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও একাধিক রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র। বিশেষ করে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগে রয়েেছ স্বাস্থ্যমন্ত্রক।

মুম্বইয়ে বাড়ল ছাড়

মুম্বইয়ে বাড়ল ছাড়

মহারাষ্ট্রে যেখানে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের বলি হয়েছেন ৩ জন।তার মধ্যে ২ জন করোনা টিকা নিয়েছিলেন। রাজ্যে মোট ৬৫ জনের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।এরই মােঝ আবার একাধিক জানিসে ছাড় ঘোষণা করা হয়েছে। ভোর ৬টা থেকে রাত ১০ পর্যন্ত সমুদ্র সৈকতে সকলের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে পার্ক, উদ্যানগুলি। তারমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানি চলছে। মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের তিন জনের মৃত্যু নিয়ে উদ্বেগে বেড়েছে কারণ প্রথম দুটি করোনা সংক্রমণের ওয়েভেও মহারাষ্ট্র ছিল হটস্পট। সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে এই রাজ্যে। তারপরেই ছিল কেরল। কেরলে এখনও করোনা সংক্রমণ রয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। মারা গিয়েছেন ১০ জন।

অসমে বাড়ল মৃত্যু

অসমে বাড়ল মৃত্যু

উত্তর পূর্বের রাজ্য অসমে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ১০ জনের বেশি মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১১ জন। জোরহাট, ডিব্রুগড়, কার্বি আংলং, কামরূপ, নলবাড়ি,শিবসাগর জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কর্নাটকে শিশুদের করোনা ভাইরাসে সংক্রমণ বাড়ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। করোনার থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছিলেন গবেষকরা। কর্নাটকে শিশুদের করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে থার্ড ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে রাজ্য সরকার। তাই শিশুেদর সুরক্ষায় জেলায় জেলায় বিশেষ স্বাস্থ্যশিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমেরিকায় বাড়ছে সংক্রমণ

আমেরিকায় বাড়ছে সংক্রমণ

ফের আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৩০ বছরের উর্ধ্বে ব্যক্তিরা বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা গিয়েছে। অর্থাৎ যুবাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রবণতা বাড়ছে আমেরিকায়। করোনা মহামারীেত সর্বাধিক আক্রান্ত এবং মৃত্যু হয়েছে আমেরিকায়। নতুন করে সংক্রমণ বৃদ্ধিেত তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছেন তাঁরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+