৯০০০ ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় রেকর্ড বাড়ল আক্রান্তের সংখ্যা
৯০০০ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় রেকর্ড বাড়ল আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় রেকর্ড বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্য ৯০০০ ছুঁই ছুই দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল সংখ্যাটা ছিল ৬ হাজারের ঘরে। কিছুটা কমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩,৬৩৭। দৈনিক পজিটিভিটি রেট বেড়েছে ২ শতংশ। উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ।

সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই তালিকায় মহারাষ্ট্র ছাড়া রয়েছে কেরল, কর্নাটক এবং দিল্লিকে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়তে শুরু করে দিয়েছে। মুম্বই শহরে বেশ কয়েকজন এই ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সংক্রমিত হয়েছেন। মুম্বইয়ের বাইরেও সংক্রমণ ছড়ােত শুরু করে িদয়েছে এই সাব ভ্যারিয়ন্ট। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৫৬ জন। মারা গিয়েছেন চার জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮০০০-এ পৌঁছে গিয়েছে প্রায়।

মহারাষ্ট্রের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ চোখ রাঙাচ্ছে কেরল এবং কর্নাটকেও। ইতিমধ্যেই কেরল সরকার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এদিকে আবার নোরোভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতাল গুলিকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছে কেরল সরকার। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে। কর্নাটক সরকারকেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সোমবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
করোনা বিধি কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকে। ইতিমধ্যেই একাধিক রাজ্য নতুন করে করোনা বিধি কড়া করেছে। মাস্ক পরার উপরে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে করোনা টিকাকরণে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বুস্টার ডোজের টিকাকরণে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুস্টার ডোজের টিকাকরণে জোর দিয়েছেন। বুস্টার ডোজের টিকাকরণে অনেকেই অনীহা প্রকাশ করছেন। যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছেন সকলকে। সব রাজ্যকেই এই নিয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের চতুর্থ ওয়েভ জুন মাস থেকেই শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছিলেন গবেষকরা। দেশের দৈনিক সংক্রমণ বৃদ্ধি সেদিকেই ইঙ্গিত করছে।












Click it and Unblock the Notifications