মিলছে সেকেন্ড ওয়েভের ইঙ্গিত, আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ
মিলছে সেকেন্ড ওয়েভের ইঙ্গিত, আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ
দেশ জুড়ে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভের ইঙ্গিত মিলেছে। আরও বাড়ল দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪,৮৮২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২,৩৩,৭২৮। গতকাল দৈনিক করোনা সংক্রমণ ছিল ২৩ হাজারের কিছু উপরে। করোনায়দৈনিক মৃত্যুও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪০ জন।

দেশের করোনা গ্রাফ যে গতিতে এগোচ্ছে তাতে সেকেন্ড ওয়েভ যে শুরু হয়ে গিয়েছে তার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ কমার কোনও ইঙ্গিত মিলছে না। হু হু করে বাড়ছে মহারাষ্ট্রে করনো সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গোন্ডী পেরিেয়ছে। এই নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রকের। উদ্ধব সরকারের ঘুম ছুটিয়ে মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি করা হয়েছে লকডাউন। মুম্বই নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
দেশে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। তুলনায় কমছে দৈনিক সুস্থতার সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১,৫৮,৪৪৬। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২,০২,০২২। আর সুস্থ হয়ে উঠেছে ১,০৯,৭৩,২৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ধাক্কা সামলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯,৯৫৭ জন। করোনা সংক্রমণ রাজ্য গুলিতে বাড়তে শুরু করায় টিকাকরণ জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা টিকাকরণ হয়েছে ২,৮২,১৮,৪৫৭ জনের।












Click it and Unblock the Notifications