৫০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্র-দিল্লিতে সংক্রমণ কমছে দ্রুত গতিতে

৫০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্র-দিল্লিতে সংক্রমণ কমছে দ্রুত গতিতে

৫০ হাজারের নীচে নামল দেশের করোনা সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪,৮৭৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ৫০, ৪০৭ জন। এই নিয়ে পর পর ২দিন পড়ল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। মৃত্যুর সংখ্যা কমলেও তেমন ভাবে কমছে না করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। মহারাষ্ট্র, দিল্লির মত শহরে করোনা সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। যদিও গতকাল পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণ বেড়েছিল।

মহারাষ্ট্র-দিল্লিতে সংক্রমণ কমছে দ্রুত গতিতে
দেশে করোনা ভাইরাসের

সংক্রমণ ধীরে ধীরে নামতে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রে গত ১ সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ ৬২ শতাংশ কমেছে। সংক্রমণ কমছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৭,০৪৫। করোনা ভাইরাসের পজিটিভিটি রেট ৩.১৭ শতাংশ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ কমছে দেশে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১০০০ জন। মহারাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ ২০ শতাংশ কমেছে। কাজেই করোনার থার্ড ওয়েভ ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে।

এদিকে কর্নাটকেও করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২০২ জন। করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৮ জন। রাজ্যের দৈনিক পজিটিভিটিরেট কমে হয়েছে ২.৯৫ শতাংশ। অনেকটাই কমেছে দক্ষিেণর এই রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ। গোটা দেশে করোনা সংক্রমণ কমছিল কেরল এবং কর্নাটকে তখন করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছিল। আগামিকাল ফের ৫ রাজ্যের বিধানসভা ভোট। উত্তর প্রদেশ এবং গোয়ায় হবে ভোট গ্রহণ। করোনা বিধি মেনেই হবে ভোট। প্রথম দফার ভোটে মিটিং মিছিল নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু গোটা দেশে করোনা সংক্রমণের নিম্নমুখী গ্রাফ দেখার পর মিটিং মিছিলের ছাড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এর পরের দফার ভোটের মিটিং-মিছিল প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। এদিকে ভোটমুখী গোয়ায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১ জন। পাঞ্জাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৮ জন। মেঘালয়ে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২ জন। মিজোরামে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০,৮০২ জন।

ভারতের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও বাইরের দেশগুলিকে করোনা সংক্রমণ কিন্তু বাড়ছে। একাধিক দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে ১০,০০০ ছাড়িয়ে গিয়েছে। শুধু সিঙ্গাপুর নয় চিনেও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। একাধিক শহরে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। সেই সঙ্গে ব্রিটেন, আমেরিকাতেও ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট বাড়তে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+