গতকালের চেয়ে ৪.৩ শতাংশ কমল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা কত জেনে নিন
গতকালের চেয়ে ৪.৩ শতাংশ কমল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা কত জেনে নিন
গত ২৪ ঘণ্টায় ফের নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। গতকালের চেয়ে ৪.৩ শতাংশ কমল দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২,৫১৩ জন। গতকালের চেয়ে কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

গবেষকরা থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করেছিল কেন্দ্রকে। ছট পুজোর পরেও খুব একটা করোনা ভাইরাসের সংক্রমণ বাড়েনি দেশে। এতে অনেকটাই আশার আলো দেখছে মোদী সরকার। ভারতে ১০০ কোটির করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। গোটা দেশের করোনা টিকাকরণ প্রক্রিয়া শেষ করার দিকে দৌড়ছে মোদী সরকার। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যেপ স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ করানো হবে বলে জানিয়েছে মোদী সরকার।
ইতিমধ্যেই কেরালা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যাও অনেকটা কমেছে। এদিকে ভারতে তৈরি কোভ্যাক্সিনের তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে এসেছে। তাতে ৭৭ শতাংশের বেশি সক্রিয়তা দেখা গিয়েছে করোনা মোকাবিলায়। এমনকী উপসর্গহীন করোনা রোগীদের ক্ষেত্রেও কোভ্যাক্সিন ততটাই সক্রিয় বলে দাবি করা হয়েছে ল্যান্সেটের তরফ েথকে। কয়েকদিন আগেই বিশ্বস্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। তারপরেই ৯৬টি দেশ ভারতের কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ দুর্গাপুজোর পর থেকে বাড়ছে। কলকাতা, দুই ২৪ পরগনায় করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বেড়েছে। এদিকে একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। লোকাল ট্রেন চালু করে দেওয়া হয়েছে। ১৬ তারিখ থেকে খুলে যাচ্ছে স্কুল কলেজ। যদিও পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। তবে ছাত্রছাত্রীরা স্কুলে গেলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও শিক্ষক-শিক্ষিকাদের করোনা টিকাকরণ সুনিশ্চিত করা হয়েছে। তারপরেও করোনা সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অন্যান্য রাজ্যে খুলে গিয়েছে স্কুল কলেজ। রাজধানী দিল্লিতে সব শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে।
ইউরোপে এদিকে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার অন্যতম কারণ করোনা টিকাকরণে অনিহা বলে মনে করা হচ্ছে। ইউরোপের কোনও দেশেই ফ্রি করোনা পরীক্ষার সুযোগ নেই সেই কারণে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। গত কয়েকবারই করোনা সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছিল ইউকোপের ইতালি, ফ্রান্স।












Click it and Unblock the Notifications