দেশে দৈনিক করোনা সংক্রমণে পতন, ১০০-র নিচে নামল দৈনিক মৃত্যুও

দেশে দৈনিক করোনা সংক্রমণে পতন, ১০০-র নিচে নামল দৈনিক মৃত্যুও

দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে ফের পতন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,৩০৯ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,৮০,৬০৩ জন। দেশে করোনা সংক্রমণে কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কমেছে। ১০০-র নীচে নেমেছে করোনা সংক্রমণে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৭ জন।

দেশে দৈনিক করোনা সংক্রমণে পতন, ১০০-র নিচে নামল দৈনিক মৃত্যুও

গতকালের পর কিছুটা হলেও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে পতন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,৩০৯ জন। গতকাল সেই করোনা সংক্রমণ ছিল ১০ হাজারের উপর। গত কয়েক দিন ধরেই ১১ থেকে ১২ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবার সেই সংখ্যায় পতন হয়। ১০ হাজারের নীচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ।

করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৭ জন। গত কয়েকদিন ধরে সেই সংখ্যা ১০০-র উপরে উঠে গিয়েছিল। সেটা কমে ১০০-র অনেকটাই নীচে নেমে এসেছে। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা এখন ১,৫৫,৪৪৭। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩৫,৯১৬ জন।

করোনা ভাইরাসের টিকাকরণও এগোচ্ছে দ্রুত গতিতে। গত কয়েকদিনে দেশের করোনা ভাইরাসের টিকাকরণ হয়েছে,৭৫,০৫,০১০ জনের। মার্চ মাস থেকেই দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হবে দেশে। সেই পর্যায়ের প্রবীণ নাগরিকদের টিকাকরণ করা হবে। এখন থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+