দেশের দৈনিক করোনা সংখ্যা নামল ২ লক্ষের নীচে, মৃত্যুর সংখ্যা ১০০০ পার করল

দেশের দৈনিক করোনা সংখ্যা নামল ২ লক্ষের নীচে, মৃত্যুর সংখ্যা ১০০০ পার করল

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ২ লক্ষের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৬৭,০৫৯ জন। কিন্তু ভাবিয়ে তুলেছে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছে ১১৯২ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২,৫৪,০৭৬ জন।

মৃত্যুর সংখ্যা ১০০০ পার করল

আশার আলো দেখাচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল ২ লক্ষের একটু বেশি ছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এক দিনের মধ্যে সেই সংক্রমণের সংখ্যা ২ লক্ষের নীচে নেমে গিয়েছে। দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অনেকটাই কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।
কিন্তু ভাবিয়ে তুলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গতকাল ৯০০ থেকে কিছুটা বেশি ছিল দেশের দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা। সেটা অনেকটাই বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। এক ধাক্কায় ১১৯২ হয়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে ২,৫৪,০৭৬ জন সুস্থ হয়ে উঠেছে করোনা ভাইরাসের সংক্রমণে।

দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৭,৪৩,০৫৯ জন। অর্থাৎ দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪.২০ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১১.৬৯ শতাংশ। দেশে মোট িটকাকরণ হয়েছে ১,৬৬,৬৮,৪৮,২০৪ জন। করোনা সংক্রমণ কমতে শুরু করায় একাধিক রাজ্য করোনা বিধি শিথিল করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল দেশে। পশ্চিমবঙ্গ সরকার গতকাল করোনা বিধি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালেও একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র, ওড়িশা সহ একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ কমার পরেই খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। এবার সেই পথে হাঁটল পশ্চিমবঙ্গও। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজ খোলার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাবে রাজ্যের সব স্কুল কলেজ। সেই সঙ্গে নাইট কার্ফুর সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে শুরু হবে নাইট কার্ফু। সেই সঙ্গে সিনেমাহল এবং সুইমিং পুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলি।

করোনা সংক্রমণের মাঝেই আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে দ্বিতীয়বার করোনা পরিস্থিতিতে বাজেট পেশ করবে মোদী সরকার। করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক পরিস্থিতি যে ধাক্কা এসেছে সেটা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কী কী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। কারণ করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে দেশের স্বাস্থ্য ক্ষেত্র।স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নই এখন মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+