ওমিক্রন আতঙ্কের মাঝেই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু কতজনের জেনে নিন

ওমিক্রন আতঙ্কের মাঝেই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু কতজনের জেনে নিন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯৯২ জন। মারা গিয়েছেন ৩৯৩ জন। করোনা সংক্রমণের দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিকে ওমিক্রন সংক্রমণ বাড়ছে ভারতে। পরিস্থিতি সামাল দিতে মুম্বইয়ে ২ দিনের ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু কতজনের জেনে নিন

দেশে ওমিক্রনের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এমনই আশঙ্কা করা হয়েছে। মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে ২ দিনের জন্য। কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছিল। তারপরে রাজস্থান, গুজরাত এবং মুম্বইয়ে এই সংক্রমণ ধরা পড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। রাজস্থানে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৯ ব্যক্তিও সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গুজরাতে আবার গতকাল করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে।

গতকাল কলকাতাতেও তৈরি হয়েছে ওমিক্রন আতঙ্ক। ব্রিটেন ফেরত এক তরুনীর করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টা পরেই রিপোর্ট হাতে পাবে স্বাস্থ্য দফতর। তারপরেই নিশ্চিত করা যাবে তরুনীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ হয়েছে কিনা। এদিকে এই নিয়ে রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ২১ জন। রাজ্যে করোনা ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৮৪,৬৬৪ জন। মেঘালয়ে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৪৭৬ জন। এদিকে মহারাষ্ট্রের পুনেতে ৩ বছরের এক শিশু ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। তাতে আরও উদ্বেদ বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গবেষকরা দাবি করেছেন শিশুদের মধ্যে তেমন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন প্রভাব খাটাতে পারবে না। তবে দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ৫ বছরের নীচে শিশুদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে।

মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। তারমধ্যে ৭ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ১২ জন। রাজ্যে মোট ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিক হয়েছেন ১৭ জন। গুজরাতেও থাবা বসিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় গুজরাতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৩ জন। করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা টিকাকরণ হয়েছে সাড়ে ৫ লক্ষ মানুষের। অসমে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪১ জন। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অসমেও করোনা ভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়া হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+