গত ২ মাসের সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও

গত ২ মাসের সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও

আশার খবর শোনাল দেশের দৈনিক করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষের কিছু বেশি হয়েছে। গত ২ মাসে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। ৈদনিক সংক্রমণকে ছাপিয়ে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। কমেছে দেশের দৈিনক মৃত্যুর সংখ্যাও। এদিকে আজ থেকেই আনলক পর্ব শুরু করেছে দিল্লি- মহারাষ্ট্র।

 গত ২ মাসের সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ

দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। দিল্লি ও মহারাষ্ট্রে আজ থেকেই শুরু হয়েছে আনলক পর্ব। ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজধানী দিল্লি। তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকেই চালু হয়েছে দিল্লি মেট্রো। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে দিল্লি মেট্রো। রাস্তায় বাসও চলতে শুরু করেছে। অন্যদিকে মহারাষ্ট্রেও শুরু হয়েছে আনলক পর্ব। আশা জাগিয়েছে দেশের দৈনিক করোনা গ্রাফ। সেকেন্ড ওয়েভ ধীরে ধীরে কমতে শুরু করেছে।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২,৮৯,০৯,৯৭৫ জন। দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩,৪৯,১৮৯ জন। করোনার ফার্স্ট ওয়েভের তুলনায় সেকেন্ড ওয়েভের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েছে। বেশি আক্রান্ত হয়েছেন যুবরা। এদিকে করোনা সংক্রমণ উত্তর ভারতে কমলেও দক্ষিণ ভারতে রাশ টানা যাচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনও করোনা সংক্রমণ দক্ষিণবঙ্গে রাশ টানা যায়নি।

করোনা টিকাকরণও দ্রুত গতিতে হচ্ছে। দেশে এখন অনেকটাই মিটেছে ভ্যাকসিন সংকট। তবে থার্ড ওয়েভের আশঙ্কায় আজ থেকেই দিল্লির এইমস হাসপাতালে শুরু হয়েছে শিশুদের করোনা টিকার ট্রায়াল রান। শিশুদের সুরক্ষিত রাখতে এবার তৎপর কেন্দ্র। ইতিমধ্যে ১৮ বছর বয়সীদের টিকাকরণ হলেও তার কম বয়সী শিশু কিশোরদের টিকাকরণ কিন্তু হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+