কমছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কত জেনে নিন
কমছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কত জেনে নিন
নিম্নমুখী দেশের করেনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩,৭৩৩ জন। দেশে ১.৫ শতাংশ অ্যাক্টিভ রোগী রয়েছে। ১০২ িদনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আশার আলো দেখালেও ভাবাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কমছে মৃত্যুর সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। মারা গিয়েছেন ৯৩০ জন।

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। সেই সঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যাতেও পতন দেখা দিয়েছে। কিন্তু তার মধ্যেও কেন্দ্রকে নতুন করে ভাবিয়ে তুলেছে পাহাড়ে পর্যটকদের ঢল। গত দুদিনে সিমলা, মানালিতে যেভাবে পর্যটকদের ঢল লক্ষ্য করা গিয়েছে তাতে ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন সকলে। ইতিমধ্যেই সিমলা মানালিতে পর্যটকদের ঢলের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। মাস্ক ছাড়াই সেখানে মানুষজনকে ঘুরতে দেখা গিয়েছে।
ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষ উদ্বেগে রয়েছে কেন্দ্র। এদিকে আবার ফাইজার ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় তেমন তৎপর নয় বলে দাবি করেছে ইজরায়েল। তারপরেই উদ্বেগ আরও বেড়েছে। এদিকে হু অনুমোদিত করোনা ভ্যাকসিন ফাইজার। ভারতেও ফাইজারের অনুমোদন মিলেছে। ইজরায়েলের এই দাবির পর নতুন করে শঙ্কার মেঘ দেখা দিয়েছে।
যদিও ভারতের কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় ভাল মতো কাজ করছে। প্রমাণ পেেয়ছেন গবেষকরা। করোনা টিকাকরণ অনেকটাই বেড়েছে দেশে। আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে টিকাকরণ। ৪২ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে দেশে। জুলাই-অগস্ট মাসে টিকাকরণের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। বাড়ানো হয়েছে টিকার উৎপাদনও।












Click it and Unblock the Notifications