গত ২৪ ঘণ্টায় ৮.৯ শতাংশ কমল দেশের করোনা সংক্রমণ, কেরলে বাড়ছে নিপা আতঙ্ক
গত ২৪ ঘণ্টায় ৮.৯ শতাংশ কমল দেশের করোনা সংক্রমণ, কেরলে বাড়ছে নিপা আতঙ্ক
গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩৮,৯২৪ জন। গতকালের চেয়ে ৮.৯ শতাংশ কমেছে দৈনিক করোনা সংক্রমণ। মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। অর্থাৎ অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে আবার কেরলে হানা দিয়েছে নতুন করে নিভা ভাইরাসের সংক্রমণ।

কমল দৈনিক করোনা সংক্রমণ
দেশে ফের কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮,৯২৪ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে ৮.৯ শতাংশ কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেপ্টেম্বরের শেষ করোনার থার্ড ওয়েভ শুরু হওয়ার কথা। তার পরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করোনার গ্রাফের পতন আশা জাগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২১৯ জন। মৃত্যুর সংখ্যাও কমেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩০,২৭,৬২১। অন্যদিকে করোনা সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪,৪০,৭২৫। এখনও পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৬৮,৭৫,৪১,৭৬২জন।

আতঙ্ক বাড়ছে কেরলে
এদিকে করোনা সংক্রমণ কেরলে মারাত্মক আকার নিয়েছে। কেরলে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার নিপা ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে।গতকাল নিপা ভাইরাসের সংক্রমণে ১২ বছরের এক বালকের মত্যু হয়েছে। নিপা ভাইরাসও ভয়ঙ্কর সংক্রামক। ২০১৮ সালে কেরলের কোঝিকোড়েতে নিপা ভাইরাসের সংক্রমণ ভয়ানক আকার নিয়েছিল। অনেকেই মারা গিয়েছিলেন নিপা ভাইরাসের সংক্রমণে। কেরলের মাল্লাপুরমেও নিপা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। তার উপরে করোনা ভাইরাসের সংক্রমণও কেরলে বাড়ছে। দই সংক্রামক ব্যাধি নিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন কেরলের বাসিন্দারা।

আইজলে জারি লকডাউন
গোটা দেশেই যখন করোনা ভাইরাসের সংক্রমণ কমছে তখন মিজোরামের রাজধানী আইজলে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আইজলে একাধিক ক্ষেত্রে িবধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে আবার মহারাষ্ট্রের কয়েকটি জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পুনে তো আগেই ছিল তালিকায় এবার পুণের সঙ্গে যুক্ত হয়েছে আরও ৫ জেলা। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মহারাষ্ট্রে পজিটিভিটি রেট বেড়েছে। গতসপ্তাহে যেখানে রাজ্যের পজিটিভিটি রেট ছিল ২.৫৮ শতাংশ সেটা বেড়ে হয়েছে ২.৭১ শতাংশ। সামনেই আবার গণেশ চতুর্থী। উৎসবে ভিড় বাড়বে শহরে। তাই নিয়ে চিন্তায় রয়েছে মহারাষ্ট্র সরকার।

করোনা আক্রান্ত রবি শাস্ত্রি
এদিকে আবার ভারতীয় ক্রিেকট দলের কোচ রবি শাস্ত্রি করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আইসোলেশনে পাঠানো হয়েছে বোলিং কোচ ভারত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধরকে। ফিজিওথেরাপিস্ট নীতীন পাটেলকেও আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও টেস্ট ম্যাচ খেলা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে করোনা টিকাকরণে গতি আনতে ভ্যাকসিন অন হুইলস শুরু হয়েছে রাজধানী দিল্লিতে।গতকালই এই কর্মসূচির সূচনা হয়েছে।












Click it and Unblock the Notifications