দেশে করোনা সংক্রমণের দৈনিক মৃত্যু নামল ৩ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় কতজন আক্রান্ত জেনে নিন

দেশে করোনা সংক্রমণের দৈনিক মৃত্যু নামল ৩ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় কতজন আক্রান্ত জেনে নিন

দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা নামল ৩ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৭১৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৩২,৩৬৪ জন। অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা ক্রমশ কমছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

দেশে করোনা সংক্রমণের দৈনিক মৃত্যু নামল ৩ হাজারের নীচে

দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের সেকেন্ড ওয়েভের ধাক্কা অনেকটাই সামলে ওঠা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই অনেকটাই কমেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৫,৭৪,৩৫০ জন। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন২,০৭,০৭১ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ক্রমশ কমছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১৬, ৩৫,৯৯৩ জন।

অনেকদিন পর দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৭১৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৩,৪০,৭০২ জন। দেশে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেকেন্ড ওয়েভে মৃত্যুর সংখ্যা প্রথম ওয়েভের থেকে বেশি বলে জানা গিয়েছে। কেন্দ্র এবার টিকাকরণে জোর দিয়েছে। রাজ্যে করোনা সংক্রমণের পাশাপাশি টিকাকরণেও জোর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দেশে এসেছে ১২ কোটি রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে তারা ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশে করোনা টিকাকরণ শেষ করতে চাইছে। তার জন্য জুলাই মাস থেকে দিনে ১ কোটি টিকাকরণের কর্মসূচি নিয়ে এগোবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে ভ্যাকসিন সংকটও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হাসপাতাল গুলিতে ধীরে ধীর করোনা টিকার সংকট অনেকটাই কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+